× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বইমেলায় শাহ পারভীনের ‘মনের অব্যক্ত কথা’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪৪ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫১ পিএম

বইমেলায় শাহ পারভীনের ‘মনের অব্যক্ত কথা’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে শাহ পারভীন আখতারের কাব্যগ্রন্থ ‘মনের অব্যক্ত কথা’। বইটি প্রকাশ করেছে কবি প্রকাশনী।

শাহ পারভীন একজন উদ্যোক্তা। উদ্যোগের পাশাপাশি লেখেন কবিতা। ‘মনের অব্যক্ত কথা’ তার দ্বিতীয় কাব্যগ্রন্থ। ২০২০ সালের বইমেলায় ‘মনের আয়নায় খুঁজি’ শিরোনামে প্রকাশিত হয়েছিল তার প্রথম কাব্যগ্রন্থ। 

‘মনের অব্যক্ত কথা’ কাব্যগ্রন্থ নিয়ে কবি শাহ পারভীন আখতার বলেন, ‘আমার কবিতা আমার মনের আবেগের ফসল। আমি একজন উদ্যোক্তা হলেও কবিতা শখের বসে লিখি না। লিখতে ভালোবাসি। লেখালেখি আমার ভালোবাসার জায়গা। এই বইয়ের কবিতাগুলো অধিকাংশই প্রেমের। তবে জীবনবোধের গভীরতার ছাপও দেখা যাবে বিভিন্ন কবিতায়। আশা করি, কবিতাগুলো পাঠকের ভালো লাগবে।’

প্রেম, প্রকৃতি আর মানব-মানবীর মনের অব্যক্ত কথামালার অনুরণন ‘মনের অব্যক্ত কথা’। নাতিদীর্ঘ কবিতায় দেখা মেলে সহজিয়া ভাব। আছে চলমান জীবনের বোধ। 

অমর একুশে বইমেলায় কবি প্রকাশনীর ২০৭-২০৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে কাব্যগ্রন্থটি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা