× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বইমেলার নানা পুরস্কার ঘোষণা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০১ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলার শেষভাগে বাংলা একাডেমি চিত্তরঞ্জন সাহা, মুনীর চৌধুরী, রোকনুজ্জামান খান দাদাভাই ও শিল্পী কাইয়ুম চৌধুরীর স্মৃতি পুরস্কার ঘোষণা করা হয়েছে। 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বইমেলার পুরস্কার ব্যবস্থাপনা উপকমিটির আহ্বায়ক মো. আমিনুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ ঘোষণা দেওয়া হয়।

২০২২ সালে সর্বাধিক গ্রন্থ (বিষয় ও গুণমানসম্মত) প্রকাশের জন্য আগামী প্রকাশনীকে ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার-২০২৩’ দেওয়া হয়। 

২০২২ সালে প্রকাশিত গ্রন্থের মধ্য থেকে শৈল্পিক বিচারে সেরা গ্রন্থের জন্য তিনটি প্রকাশনীকে ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার-২০২৩’ দেওয়া হয়। এগুলো হলো আহমেদ রফিক রচিত ‘বিচ্ছিন্ন ভাবনা’ বইয়ের জন্য জার্নিম্যান বুকস, মোহাম্মদ হারুন-উর-রশিদ রচিত ‘বাংলা একাডেমি আমার বাংলা একাডেমি’ বইয়ের জন্য ঐতিহ্য প্রকাশনী এবং হাবিবুর রহমান রচিত ‘ঠার বেদে জনগোষ্ঠীর ভাষা’ বইয়ের জন্য পাঞ্জেরি পাবলিকেশন্স।

২০২২ সালে গুণমান বিচারে সর্বাধিক সংখ্যক শিশুতোষ বই প্রকাশের জন্য ময়ূরপঙ্খিকে ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার ২০২৩’ দেওয়া হয়।

এ ছাড়া ২০২৩ সালের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনী প্রতিষ্ঠানগুলোর মধ্যে নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে উড়কি (১ ইউনিট), নবান্ন (২-৪ ইউনিট) ও পুঁথিনিলয়কে (প্যাভেলিয়ন) ‘শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৩’ দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা