× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রায়হান উল্লাহর প্রথম কাব্যগ্রন্থ ’মায়াপথিক’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪৬ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫৮ পিএম

রায়হান উল্লাহর প্রথম কাব্যগ্রন্থ ’মায়াপথিক’

অমর একুশে বইমেলা-২০২৩-এ প্রকাশিত হয়েছে রায়হান উল্লাহর প্রথম কাব্যগ্রন্থ ’মায়াপথিক’। বইটি বাজারে এনেছে রৌদ্রছায়া প্রকাশ। প্রচ্ছদ এঁকেছেন মাহতাব শফি। 

৫৬টি কবিতা স্থান পেয়েছে বইটিতে; যার অধিকাংশ বিগত ২০ বছরে লেখা। বইটি নিয়ে রায়হান উল্লাহ বলেন, ’প্রকৃত আমরা ভ্রহ্মাণ্ডে এসেছি মায়াপথিক-রূপেই। আর কাব্যের কোনো কাঠামো নেই। যদি কিছু কথা থেকে যায়, যার দ্বারা মায়াপথিক বিম্বিত হবে ইথারে-অনন্তে; তবেই আমার মায়াপথিক হওয়া সার্থক। পুরোটাই বিচার করবেন সময়-সভ্যতা-অনন্ত ধরে আগত মানুষ। মানুষের জন্য মানুষের তরে মানুষের বেশে আমার প্রথম প্রয়াস মায়াপথিক।’ 

রায়হান উল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে দৈনিক আজকালের খবর পত্রিকায় সম্পাদকীয় সহকারী ও সাহিত্য সম্পাদক হিসেবে কর্মরত আছেন তিনি।

মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে প্রকাশনীটির ৫৬৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। এ ছাড়া বইয়ের অনলাইন কেনাবেচার স্থল রকমারি, বইফেরী ও বইবাজারে মিলবে মায়াপথিক। ৬৪ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ২০০ টাকা।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা