× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বরকল্পন আবৃত্তিচক্রের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:০৪ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:০৮ পিএম

স্বরকল্পন আবৃত্তিচক্রের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। অনুষ্ঠানে ছিলেন সংগঠনের নবীন-প্রবীণ সদস্যরা। প্রবা ফটো

স্বরকল্পন আবৃত্তিচক্রের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। অনুষ্ঠানে ছিলেন সংগঠনের নবীন-প্রবীণ সদস্যরা। প্রবা ফটো

সুর-ছন্দ, কথা ও কবিতায় প্রতিষ্ঠার ২৮তম বার্ষিকী উদযাপন করেছে দেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন স্বরকল্পন আবৃত্তিচক্র। গত শুক্রবার দিনব্যাপি রাজধানীর শাহবাগে ন্যাশনাল টেনিস কমপ্লেক্সের নিজস্ব রুমে কেককাটাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন।   

‘দীপান্বিত মানুষের প্রতি আনত আজীবন’ স্লোগান সামনে রেখে ১৯৯৬ সালে ৯ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় স্বরকল্পন আবৃত্তিচক্র। বিভিন্ন আন্দোলনে নিপীড়িত মানুষের জন্য সংগঠনটির কণ্ঠ সব সময় সোচ্চার থাকে। দৃঢ় অঙ্গীকার নিয়ে ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’ সব সময় কাজ করে যাচ্ছে। 

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আবৃত্তিশিল্পী শাহিদূল হক মিল্কী বলেন, স্বরকল্পন আবৃত্তিচক্র বাঙালি সংস্কৃতির একটি অনির্বাণ বাতিঘর। মাতৃভূমি ও মাতৃ-সংষ্কৃতির শেকেড়ের সঙ্গে গেঁথে আছে সংগঠনটি।

সংগঠনের কনিষ্ঠ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, এদেশে রাজনৈতিক আন্দোলনের চেয়ে সাংস্কৃতিক আন্দোলন সব সময় এগিয়ে থেকেছে। কাজেই আমরা যুথবদ্ধ হয়ে সব পরাধীনতার বিরুদ্ধে নিজেদের জোরালো আবস্থান রাখব। তবেই সুষ্ঠু সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে এগিয়ে যাবে আমাদের দেশ।

সংগঠনের জন্মদিনে সবাইকে স্বাগত জানিয়ে স্বরকল্পন আবৃত্তিচক্রের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ বলেন, সভ্যতা মানুষের কীর্তির ওপর হয়। সংস্কৃতি মানুষের পরিচয় বহন করে নিয়ে যায়। সুতরাং আমাদের সংস্কৃতি যদি বিপন্ন হয়, তাহলে আমার পরিচয় বিপন্ন হবে। 

আলোচনা শেষে ‘যে তুমি হরণ করো’ শিরোনামে আবুল হাসানের কবিতার একটি আবৃত্তি প্রযোজনা করে সংগঠনটি। এতে অংশ নেন ১৪ জন তরুণ বাচিকশিল্পী। অনুষ্ঠানের নির্দেশনায় ছিলেন মোস্তাফিজ রিপন।

এতে অংশ নেন আবৃত্তিশিল্পী জনি মুহম্মদ নুর উদ্দিন, খুরশিদা ইয়াসমিন, রিফাত আরা ইসলাম, খাইরুল ইসলাম রবি, দেওয়ান সুলতানা আশা, সামিরা মাশরুহা, রোহানী তাসকিম ইতি, তাহিরাতুজ জোহরা অর্নিম, আহসান হায়দার, আরিফুল ইসলাম শাহাব, শাহদাত পলাশ, সাবিকুন নাহার লিমু, মনিরা খাতুন ও রোজ।

প্রযোজনা শেষে মূল্যায়ন পর্বে স্বরকল্পন আবৃত্তিচক্রের সাধারণ সম্পাদক সোহেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান, অর্থ সম্পাদক মনোয়ার হোসেন, কর্মশালা সম্পাদক নূর উদ্দিন জনিসহ আরও অনেকে বক্তব্য দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা