× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পেলেন বিপ্রদাশ বড়ুয়া ও সাদিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩ ২২:৪৫ পিএম

কথাসাহিত্যিক বিপ্রদাশ বড়ুয়া এবং সাদিয়া সুলতানা। ছবি : সংগৃহীত

কথাসাহিত্যিক বিপ্রদাশ বড়ুয়া এবং সাদিয়া সুলতানা। ছবি : সংগৃহীত

‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৩’ দিয়েছে বাংলা একাডেমি। বাংলা কথাসাহিত্যে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ এবার কথাসাহিত্যিক বিপ্রদাশ বড়ুয়া এবং ২০২২ সালে প্রকাশিত ‘বিয়োগ রেখা’ উপন্যাসের জন্য সাদিয়া সুলতানা এ পুরস্কার অর্জন করেছেন। 

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার (২৭ ডিসেম্বর) বিকালে একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হয়। 

বিপ্রদাশ বড়ুয়ার পক্ষে শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার হিসেবে বিপ্রদাশ বড়ুয়াকে ২ লাখ টাকা এবং সাদিয়া সুলতানাকে ১ লাখ টাকার চেক, পুষ্পস্তবক এবং সনদ দেওয়া হয়। 

অনুষ্ঠানে সূচনা বক্তৃতা করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং রাবেয়া খাতুন স্মৃতি পরিষদের সভাপতি শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলা একাডেমির সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. হাসান কবীর।

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের স্মৃতিকে অমর করে রাখতে রাবেয়া খাতুন স্মৃতিপরিষদের অর্থায়নে বাংলা একাডেমি ২০২২ সাল থেকে এ পুরস্কার পরিচালনা করে আসছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা