× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজয় দিবসে ছায়ানটের ‘দেশগান’ উৎসব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩ ১৯:১৯ পিএম

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩ ১৯:৪৩ পিএম

ছায়ানটের ‘দেশগান’ শীর্ষক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। প্রবা ফটো

ছায়ানটের ‘দেশগান’ শীর্ষক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। প্রবা ফটো

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ‘দেশগান’ শীর্ষক অনুষ্ঠান করেছে ছায়ানট।

শনিবার (১৬ ডিসেম্বর) ‘আমাদের এই পতাকা’ শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে দেশ-দশের সাম্য ফেরাতে, বাঙালিকে একাত্ম করতে বিজয় দিবসে দেশকে নিয়ে লেখা বাংলার কবিদের গান, নৃত্যগীত ও কবিদের লেখা বিজয়ের কবিতা আবৃত্তি করা হয়।

পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী।

এ সময় ডা. সারওয়ার আলী সাংস্কৃতিক নবজাগরণের মানসে সকল ভেদাভেদ দূরে ঠেলে, জাতীয় পতাকার লাল-সবুজে দেহ ও মন রাঙিয়ে গোটা বিশ্বে মানবিক ও সম্প্রীতির বোধ সঞ্চারের আহ্বান জানান।

এবারের আয়োজনে ছিল নৃত্যসহ ৮টি সম্মেলক গান। ‘জীবন আমার ধন্য যে হায়’ গান আবুল কালাম আজাদ। সৈয়দ শামসুল হকের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাট্যের নির্বাচিত অংশ উপস্থাপন করেন ত্রপা মজুমদার।

দেশগানগুলোর মধ্যে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, গোবিন্দ হালদার, আবদুল লতিফ, মোহাম্মদ মোশাদ আলী, গাজী মাজহারুল আনোয়ার এবং গুরুসদয় দত্তের রচনা।

এ ছাড়াও নৃত্যগীতে পরিবেশন করা হয় বাংলাদেশের চিত্র। এবারের পরিবেশনায় ছিল ‘ও আমার দেশের মাটি’, ‘আজি রক্ত নিশি ভোরে’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘এই না বাংলাদেশের গান গাইতে রে দয়াল’, ‘লাখো লাখো শহীদের রক্তমাখা’, ‘জয় বাংলা বাংলার জয়’, ‘আরে ভালো ভালো ভালোরে ভাই’ এবং ‘কারার ঐ লৌহ কপাট।’

ছায়ানটের শিল্পী-শিক্ষক-শিক্ষার্থীর সঙ্গে এবারের আয়োজনে যুক্ত ছিল-থার্টিন হুসার্স ওপেন স্কাউট গ্রুপ, ব্রতচারী, আজিমপুর গার্লস হাইস্কুল, আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উদয়ন উচ্চ মাধ্যমিক স্কুল ও কলেজ, ঢাকা ইমপিরিয়াল কলেজ, নালন্দা বিদ্যালয় ও সানিডেল।

বাংলার নৃত্যশৈলীর আয়োজন শেষ হয় ঐতিহাসিক বিজয়ের দিন পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ ও বাঙালির পূর্ণাঙ্গ বিজয়ের ক্ষণকে স্মরণ করে। এরপর সবাই সম্মিলিত কণ্ঠে জাতী সংগীত পরিবেশন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা