× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দৃকে গাজা গণহত্যা বিরোধী কার্টুন প্রদর্শনী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩ ২২:৪৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নিষ্ঠুর হামলার প্রতিবাদে ঢাকার দৃক গ্যালারিতে শুরু হয়েছে গণহত্যা বিরোধী প্রতিবাদী ও সংহতি কার্টুন প্রদর্শনী। বাংলাদেশ কার্টুনিস্ট এসোসিয়েশন ও দৃক পিকচার লাইব্রেরি যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে।

শনিবার (১১ নভেম্বর) বিকালে যৌথভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান ও বাংলাদেশের জনপ্রিয় কার্টুনিস্ট আহসান হাবীব। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কার্টুনিস্ট এসোসিয়েশনের যুগ্ম সচিব মেহেদী হক, দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম ও প্রদর্শনীর কিউরেটর এএসএম রেজাউর রহমান।

বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের ইতিহাস দীর্ঘ, কিন্তু গত ৭ অক্টোবর থেকে এক নির্মমতম বাঁকে এসে পৌঁছেছে। জাতিসংঘের মহাসচিবের ভাষায়, চলমান গণহত্যা গাজাকে পরিণত করেছে ‘শিশুদের কবরস্থানে’। এ পর্যন্ত এগারো হাজারের অধিক ফিলিস্তিনি নাগরকিকে হত্যা করা হয়েছে। সাম্রাজ্যবাদী পশ্চিমা রাষ্ট্র ও গণমাধ্যম এই অন্যায়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সায় দিয়ে আসছে। এই নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রতিবাদ জোরদার করতে হবে। বক্তরা ইসরায়েলি গণহত্যার বিপক্ষে দাঁড়ানো ও মুক্ত ফিলিস্তিনের দাবিতে সোচ্চার হওয়ারো আহ্বান জানান।         

প্রদর্শনীতে ৩৭জন বাংলাদেশি কার্টুনিস্টের ৭৬টি কার্টুন স্থান পেয়েছে। এদের মধ্যে আছেন আহসান হাবীব, মেহেদী হক, বিপ্লব চক্রবর্তী, আরাফাত করিম, নাজমুল মাসুম, আবু হাসান, মাহাতাব রশীদ প্রমুখের কার্টুন। প্রদর্শনীতে আরও স্থান পেয়েছে ফিলিস্তিনের প্রখ্যাত কার্টুনিস্ট নাজি আল-আলী এবং মোহাম্মদ সাবানেহ্‌–এর কার্টুন। এ ছাড়াও প্রদর্শনীতে রয়েছে তরুণ বাংলাদেশী শিল্পীদের ফিলিস্তিনের প্রতি সংহতিমূলক গ্রাফিতি ও ইন্সটলেশন আর্ট। প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা