প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১২ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১৭ পিএম
শিল্পকর্ম : কনক চাঁপা চাকমা
বাংলাদেশের শিল্প জগৎকে তুলে ধরার লক্ষ্যে শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনের বৈশ্বিক ওয়েবসাইট ‘প্ল্যাটফর্মস’ চালু হয়েছে। এরই মধ্যে প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছেন দেশের প্রখ্যাত ও উদীয়মান শিল্পীরা।
প্ল্যাটফর্মস-এর লক্ষ্য উদীয়মান ও প্রতিষ্ঠিত শিল্পীদের জন্য একটি বৈশ্বিক মঞ্চ তৈরি করা, যার মাধ্যমে বাংলাদেশের শিল্পকে বৈশ্বিক পরিমণ্ডলে তুলে ধরা। ইশো’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রায়ানা হোসেন বলেন, ভৌগোলিক সীমা পেরিয়ে গিয়ে সব ধরনের মানুষকে যুক্ত করার যে ক্ষমতা শিল্পের রয়েছে, সেটি আমরা গভীরভাবে বিশ্বাস করি। ঠিক এ কারণেই প্ল্যাটফর্মস এমন একটি স্পেস তৈরি করতে চায়, যেখানে যেকোনো জায়গা থেকে উঠে আসা, যেকোনো মাধ্যমে কাজ করা সব শিল্পী স্বাধীনভাবে নিজেকে প্রকাশ করতে পারেন। বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে অসাধারণ প্রতিভাবান যেসব শিল্পী আছেন, তাদের আমরা তুলে ধরতে চাই, তাদের অনন্য দৃষ্টিভঙ্গি সবার সামনে প্রকাশ করতে চাই। শিল্পীদের একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রাণবন্ত কমিউনিটি গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’
প্রতিষ্ঠিত শিল্পীদের মধ্যে আছেন নিসার হোসেন, মোহাম্মদ ইউনুস ও কনক চাঁপা চাকমা। আর উদীয়মান প্রতিভাদের মধ্যে আছেন সুমন ওয়াহিদ, সুলেখা চৌধুরী ও সোমা সুরভী জান্নাত। প্ল্যাটফর্মস-এ পাওয়া যাবে মৌলিক শিল্পকর্ম, যার প্রতিটির সঙ্গে থাকছে বিশ্বাসযোগ্যতা প্রমাণের জন্য সার্টিফিকেট। আরও থাকছে স্বাক্ষরিত সংস্করণ, কাস্টমাইজড ফ্রেমিং।
হার্ট সিম্বল ফিচারটির সাহায্যে খুব সহজেই আপনার পছন্দের শিল্পকর্মটি সংরক্ষণও করা যাবে। এই প্ল্যাটফর্মে ডেবিট ও ক্রেডিট কার্ড এবং বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করা যায় খুব সহজেই। রয়েছে বিশ্বব্যাপী শিপিংয়ের সুবিধা, কাস্টমার সাপোর্ট এবং ট্র্যাকিংয়ের ব্যবস্থা। বিস্তারিত তথ্যের জন্য এবং শিল্পীদের প্রোফাইল দেখার জন্য ভিজিট করুন https://plat-forms.com/ ।