× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলোছায়া দিয়ে প্রকৃতির চিত্র আঁকেন আক্তার হামিদ খান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩ ১৫:৫৫ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৩ ১৬:৫৫ পিএম

আলোছায়া দিয়ে প্রকৃতির চিত্র আঁকেন আক্তার হামিদ খান

আক্তার হামিদ খান একজন ফটোগ্রাফার। তিনি আলো এবং ছায়াকে পুঁজি করে তৈরি করেন নানা ধরনের শৈল্পিক ইমেজ। যাকে আমরা সংক্ষেপে বলতে পারি ফটোগ্রাফি। একই সঙ্গে তিনি একজন ফটোসাংবাদিকও।    

ফটোগ্রাফি আসলে কী? এমন প্রশ্নের জবাবে আক্তার হামিদ খান বলেন, ‘ফটোগ্রাফি মানে হচ্ছে লাইট অ্যান্ড শেডোকে কাজে লাগিয়ে ইমেজ তৈরি করা। আগে সেই ইমেজটা ক্রিয়েট হতো কেমিক্যালের ওপর এখন সেটা হয় ইলেকট্রনিক্যালি, ডিজিটালি, ইমেজ সেন্সর ব্যবহারের মাধ্যমে।’   

আক্তার হামিদ খানের ফটোগ্রাফিতে তিনি সাধারণ জীবন এবং প্রকৃতিকে তুলে ধরার চেষ্টা করেন। তার ভাষায়, ‘লাইফ অ্যান্ড ন্যাচার’।  

তিনি বলেন, ‘আমার ছবিতে মানুষ, প্রাণী বা জীবন না থাকলে ভালো লাগে না। প্রকৃতিও আমাকে খুব টানে।’ 

একজন ফটোসাংবাদিক হিসেবে আক্তার হামিদ খানের ছবির প্রদর্শনী হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। তিনি আজীবন সম্মাননাও পেয়েছেন। বিষয়টি কেমন উপভোগ করেন তিনি? ‘আমার প্রদর্শনী খুব বড়ভাবে যে হয়েছে সেটা আমি মনে করি না। তবে আমার পুরস্কারের সংখ্যা কম না। কিছু দিন আগে আমেরিকাতে আমার একটা প্রদর্শনী হয়, সেটা আমার খুব ভালো লেগেছিল। আর আমি মূলত এখন প্রিন্টের চাইতে ওয়েব ভার্সনে বেশি কাজ করি। রেডিও ত্রিতাল বাংলা ইউএসএর হয়ে আমি কাজ করছি বেশ কিছু দিন। তাদের ওয়েব নিউজের জন্য আমি বেশি কাজ করেছি’, জবাবে বলেন আক্তার হামিদ খান।   

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা