× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুফিয়া কামাল সম্মাননা পেলেন ডা. সামন্ত লাল সেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জুন ২০২৩ ০০:৫৭ এএম

আপডেট : ২১ জুন ২০২৩ ১২:২৭ পিএম

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। সংগৃহীত ফটো

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। সংগৃহীত ফটো

তরুণ সমাজ কীভাবে মানবতাকে গ্রহণ করবে তা কবি সুফিয়া কামাল অনেক আগেই বলে গেছেন। আমরা এমন সময় জন্মেছিলাম সে সময় যাদের পেয়েছি এমন পথ দেখানো মানুষের এখন অভাব।

মঙ্গলবার (২০ জুন) বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে মহিলা পরিষদ আয়োজিত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের ১১৩তম জন্মদিনেসুফিয়া কামাল তরুণ প্রজন্মবিষয়ক স্মারক বক্তৃতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে কথা বলেন ডা. ফওজিয়া মোসলেম।

সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মারক বক্তৃতা দেন আজকের পত্রিকার ডেপুটি এডিটর জাহীদ রেজা নূর। 

চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ বছর শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনকে সুফিয়া কামাল সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ফওজিয়া মোসলেম আরও বলেন, ডিজিটালের এই সময়ে মানুষ আত্মকেন্দ্রিক হয়ে গেছে। তরুণদের জন্য এ সময় নিজেদের গড়ে তোলা অনেকটাই চ্যালেঞ্জিং। এ সময় তিনি সংকটাপন্ন সময়েই তরুণ সমাজকে নতুন সভ্যতা নির্মাণ করার আহ্বান জানান।

ডা. সামন্ত লাল সেন বলেন, সম্মাননা আমার জীবনে শ্রেষ্ঠ সম্মাননা। দুই দিন আগেও এক শিশু মাকে পুড়িয়ে মেরে ফেলা হলো। এটা কতটা অমানবিক। অ্যাসিড নিক্ষেপের কারণে যখন অনেক নারীর জীবন হুমকির পথে, সে সময় আমি চারজন রোগীকে নিয়ে কাজ শুরু করি প্লাস্টার সার্জারির। সামনে আরও অনেক কিছু করতে চাই।

জাহীদ রেজা নূর বলেন, সুফিয়া কামাল জন্মেছিলেন বঙ্গভঙ্গের মতো টালমাটাল সময়ে। যখন নারী পর্দা না করে পুরুষের সামনে আসতে পারত না। তিনি বিমানে চড়েছিলেন। তা নিয়ে পরিবারে তার সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যা এখন কল্পনা করা যাবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা