× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্যুরিজম বোর্ড ফটো কম্পিটিশনে পুরস্কৃত শামসুল হক রিপনের ছবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৫:৫৪ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৬:২২ পিএম

ট্যুরিজম বোর্ড ফটো কম্পিটিশনে পুরস্কৃত শামসুল হক রিপনের ছবি

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ফটো কম্পিটিশন অনুষ্ঠিত হয়ে গেল। সেখানে দুটি ছবি পুরস্কৃত হয়েছে তরুণ আলোকচিত্রী শামসুল হক রিপনের। তার মধ্যে একটি ছবি তৃতীয় হয়েছে। স্বীকৃতি হিসেবে পেয়েছেন ক্রেস্ট ও ৩০ হাজার টাকা সম্মানী।

মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর রিপনের হাতে পুরস্কার তুলে দেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, এমপি।

পুরস্কৃত হয়ে শামসুল হক রিপন অনুভূতি প্রকাশ করে বলেন, ‘ছবি তোলা আমার নেশা। বৈচিত্র্যময় ছবির খোঁজে আমি ঘুরে বেড়াতে ভালোবাসি। ইতোমধ্যে বাংলাদেশের ৫৬টি জেলার বিভিন্ন জায়গায় গিয়েছি ছবির টানে। ছবির জন্য নানা প্রান্তে ঘুরে বেড়ানোর দিনগুলোতে হঠাৎ ভালো প্রস্তাব পেয়ে ২০১২ সালে একটি স্বনামধন্য অনলাইন পোর্টালে জয়েন করি ফটোগ্রাফার হিসেবে। সে থেকেই আমার পেশাগতভাবে ফটোসাংবাদিকতা শুরু। 

তারপর দৈনিক কালের কণ্ঠ, দৈনিক ভোরের পাতা, প্রিয় নিউজ, এনটিভি অনলাইনে কাজ করেছি। বর্তমানে দ্য বিজনেস পোস্ট- এ স্টাফ-ফটোসাংবাদিক হিসেবে কাজ করে যাচ্ছি। এসব গণমাধ্যমে কাজ করতে গিয়ে আমি সমৃদ্ধ হয়েছি। আমার ছবি তোলার দক্ষতা বেড়েছে। তাই আজকের এই প্রাপ্তিতে আমি আমার সব কর্মস্থল ও সেখানকার সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই স্বীকৃতি আমাকে আরও অনেক ভালো কাজ করার প্রেরণা দেবে।’

তিনি আরও বলেন, ‘ফটোসাংবাদিকতা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ পেশা বলে মনে হয়। আমি এই পেশাটিকে উপভোগ করে যেতে চাই সবসময়।’


প্রবা/এলএ/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা