× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালিগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ১০ জুন ২০২৩ ২২:৩০ পিএম

আপডেট : ১১ জুন ২০২৩ ০০:৪৯ এএম

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় দুই প্রতিযোগিতা। প্রবা ফটো

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় দুই প্রতিযোগিতা। প্রবা ফটো

গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে সাতক্ষীরার কালিগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  প্রতিযোগিতা দেখতে জেলার দূর-দূরান্ত থেকে হাজারও মানুষ আসেন। ফলে উৎসবের আমেজে মেতে উঠে ওই এলাকার মানুষ।

শনিবার (১০ জুন) বিকাল সাড়ে ৫টায় দাড়িয়াড়া আনসার ভিডিপির উদ্যোগে কালিগঞ্জ উপজেলার মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

আয়োজক কমিটি জানায়, ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় প্রতিযোগিতাটি প্রতিবছর এই সময়ে আয়োজন করে থাকেন এলাকাবাসী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অশ্বারোহীরা আসেন এই প্রতিযোগিতায়। গ্রাম ছাড়াও শহরাঞ্চল থেকে দর্শনার্থীরা দলে দলে ভিড় করেন এই খেলা দেখতে। সাতক্ষীরা, খুলনা, গোপালগঞ্জ ও যশোর জেলা থেকে ১৮টি ঘোড়া এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।

সন্ধ্যার পর প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের কাছে পুরষ্কার হিসেবে নগদ টাকা বিতরণ করেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান, ধলবাড়িয়া ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জি।

ধলবাড়িয়া গ্রামের দর্শনার্থী আমিনুর রহমান জানান, 'ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে খুব ভাল লাগে। তাই প্রতিবছর দেখতে আসি। এবারও এসেছি।'

দাড়িয়াড়া আনসার ভিডিপির আয়োজক কমিটির সভাপতি ইয়াদ আলী বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে প্রতিবছর ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা আয়োজন করি। এতে আমরা খুব আনন্দ পাই। সকল মানুষ পরিবার পরিজন নিয়ে এক সাথে খেলাটি উপভোগ করতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা