× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বরাক উপত্যকার ভাষা আন্দোলন’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৩ ১৯:১৬ পিএম

আপডেট : ১৯ মে ২০২৩ ১৯:৫৬ পিএম

প্রকাশনা উৎসব অনুষ্ঠানে অতিথিরা। শিপ্রবা ফটো

প্রকাশনা উৎসব অনুষ্ঠানে অতিথিরা। শিপ্রবা ফটো

লেখক, গবেষক ও বাংলা একাডেমির ফেলো গোলাম কুদ্দুছের লেখা ‘বরাক উপত্যকার ভাষা আন্দোলন’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ মে) আসামের শিলচরে ১৯৬১ সালের বাংলা ভাষার আন্দোলনে নিহত ১১ শহীদ স্মরণে আয়োজিত অনুষ্ঠানের মূলমঞ্চে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

ভাষা স্মারক সমিতির সভাপতি বাবুল হোরের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন রাজ্যের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। মূখ্য আলোচক ছিলেন কলকাতার লেখক ও নাট্য সমালোচক আশীষ গোস্বামী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. দেবব্রত রায়, ড. রাজীব কর, দৈনিক যুগসঙ্খ পত্রিকার সম্পাদক বিজয় কৃষ্ণ নাথ ও গ্রন্থের লেখক গোলাম কুদ্দুছ।

সভায় বক্তারা লেখকের প্রশংসা করে বলেন যে, এ গ্রন্থটি ভারত ও বাংলাদেশের তরুণ প্রজন্মকে ১৯ মের বাংলা ভাষার আন্দোলন সম্পর্কে বস্তুনিষ্ঠ ইতিহাস জানাতে বিশেষ সহায়ক হবে।

ঢাকার অন্যপ্রকাশ থেকে প্রকাশিত এ গ্রন্থের প্রচ্ছদ এঁকেছেন মোস্তাফিজ কারিগর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা