× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিল্পী মাহমুদ জোয়ারদার পল্টুর প্রথম মৃত্যুবা‌র্ষিকীর স্মরণসভা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মে ২০২৩ ২৩:১০ পিএম

আপডেট : ১৩ মে ২০২৩ ১২:৪০ পিএম

রাজধানীর শাহবাগের ছবির হাটে বি‌কাল ৫টায় অনুষ্ঠিত হয় স্মরণসভা

রাজধানীর শাহবাগের ছবির হাটে বি‌কাল ৫টায় অনুষ্ঠিত হয় স্মরণসভা

চারুশিল্পী মাহমুদ জোয়ারদার পল্টুর প্রথম মৃত্যুবা‌র্ষিকীর স্মরণসভা পালন করা হয়।

শুক্রবার (১২ মে) রাজধানীর শাহবাগের ছবির হাটে বি‌কাল ৫টায় অনুষ্ঠিত হয় স্মরণসভা; যার শিরোনাম ছিল ‘তুমি আমার পাশে বন্ধু হে, একটু বসিয়া থাকো’।
স্মরণসভায় শিল্পী মাহমুদ জোয়ারদার পল্টুর জীবন ও কর্ম নিয়ে চারুকলার শিল্পীসহ বি‌ভিন্ন পেশার বন্ধুজন এবং পরিবারের সদস্যরা তাদের স্মৃ‌তিকথা শোনান। কেউ বা বা‌ঁশির সুরে তাকে শ্রদ্ধা নিবেদন করেন। প্রদর্শিত হয় পল্টুর বর্ণিল কর্মময় জীবনের ওপর একটি স্লাইড শো।

মাহমুদ জোয়ারদার পল্টু ঢাকা চারুকলা থেকে পাস করা শিল্পী ছিলেন। ছিলেন সংস্কৃতি আন্দোলনে সক্রিয় ও অপসংস্কৃতির বিরুদ্ধে সব সময়ই সোচ্চার। অমর একুশে কেন্দ্রীয় শহীদ মিনারে আলপনা আঁকায়, বৈশাখের মঙ্গল শোভাযাত্রার মোটিভ তৈরিতে তিনি ছিলেন সবার আগে।

২০২২ সালের ১০ মে ৫৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন মাহমুদ জোয়ারদার পল্টু। শুদ্ধ ও সমৃ‌দ্ধি নামে দুই সন্তান রয়ে‌ছে তার। শিল্পী পল্টুর গ্রামের বাড়ি ঝিনাইদহে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা