× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সম্মেলন ১২ মে

সিলেট অফিস

প্রকাশ : ০৭ মে ২০২৩ ২২:২০ পিএম

সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সম্মেলন ১২ মে

সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। নগরীর সারদা হল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে শুরু হবে সম্মেলনের কার্যক্রম। এ উপলক্ষে সুরমা নদীর উত্তর তীরে বসছে সংস্কৃতপ্রেমীদের মিলনমেলা। গত ৫ সেপ্টেম্বর জোটের অস্থায়ী কার্যালয়ে নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছিল।

জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী জানান, করোনা ও বন্যা পরিস্থিতির কারণে একটু দেরিতে সম্মেলন হচ্ছে। এ আয়োজনকে ঘিরে সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

সম্মেলন সফল করতে জোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিমকে আহ্বায়ক এবং গৌতম চক্রবর্তীকে সদস্য সচিব করে ১৭ সদস্যের প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক শামসুল আলম সেলিম জানান, সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে। নতুন কমিটির নেতৃত্বে সাংস্কৃতিক জাগরণের মাধ্যমে সব অসঙ্গতি দূর হবে বলে বিশ্বাস করি। এ ছাড়া গত ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রতিনিধি সভার সিদ্ধান্ত অনুসারে সব সদস্য সংগঠনকে বৃহস্পতিবারের মধ্যে প্রতিনিধি কার্ড সংগ্রহ করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা