× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মঙ্গল শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা প্রতিরোধ করা হবে : সম্মিলিত সাংস্কৃতিক জোট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩ ১৬:৫৪ পিএম

আপডেট : ১১ এপ্রিল ২০২৩ ১৭:০৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মঙ্গল শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা হবে বলে জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা। মঙ্গলবার (১১ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাঙালি জাতিরাষ্ট্রের ভিত্তি হলো আমাদের হাজার বছরের ঐতিহ্যপূর্ণ বাঙালি সংস্কৃতি। এ সংস্কৃতির নানা উপাদান মানুষে মানুষে মৈত্রীর বন্ধন এবং মানবিকবোধকে জাগ্রত করে। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে লক্ষ করছি, মুক্তিযুদ্ধের চেতনা-বিরোধী একটি শক্তি বাংলা নববর্ষ এবং আমাদের ঐতিহ্য মঙ্গল শোভাযাত্রা নিয়ে অপপ্রচার ও সাম্প্রদায়িক মন্তব্য করে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে। 

সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান ইউনেসকোর স্বীকৃতিপ্রাপ্ত মঙ্গল শোভাযাত্রা বন্ধে প্রথমে আইনি নোটিস এবং পরে রিট করেন।

জোটের বিবৃতিতে বলা হয়েছে, বাঙালি সংস্কৃতি, মঙ্গল শোভাযাত্রা ও বাঙালির আবেগ-অনুভূতির প্রতি সামান্যতম শ্রদ্ধা না থাকা ব্যক্তির কোনোভাবেই আইন পেশার মতো দায়িত্বশীল কাজে যুক্ত থাকা সমীচীন নয়। আমরা এ বিষয়ে বার কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ করে বাঙালি সংস্কৃতি, বাংলা নববর্ষ ও মঙ্গল শোভাযাত্রা-বিরোধী যেকোনো অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। 

সম্মিলিত সাংস্কৃতিক জোট দেশবাসীকে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন এবং ব্যাপকভাবে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা