× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম মৃত্যুবার্ষিকীতে হাসান আরিফকে স্মরণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩ ২৩:৪৯ পিএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৩ ০০:০৮ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রথম মৃত্যুবার্ষিকীতে হাসান আরিফকে স্মরণ করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। প্রবা ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রথম মৃত্যুবার্ষিকীতে হাসান আরিফকে স্মরণ করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। প্রবা ফটো

প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ করা হলো বরেণ্য আবৃত্তি শিল্পী ও নির্দেশক হাসান আরিফকে। শনিবার (১ এপ্রিল) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে স্মরণ সভার আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

এতে সভাপতিত্ব করেন জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। সহ-সাধারণ সম্পাদক আহমেদ গিয়াসের সঞ্চালনায় আলোচনা করেন আবৃত্তি শিল্পী গোলাম সারওয়ার, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান, আবৃত্তি শিল্পী আজহারুল হক আজাদ, আখতারুজ্জামান, গণসঙ্গীত শিল্পী মিজানুর রহমান, সাংস্কৃতিক কর্মী সঙ্গীতা ইমাম, সাংবাদিক মীর মাসরুর জামান রনি, আবৃত্তি শিল্পী মাসুদুজ্জামান, সাংস্কৃতিক সংগঠক মানজারুল ইসলাম সুইট।

বক্তারা বলেন, ‘আবৃত্তি শিল্পী, নির্দেশক ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে হাসান আরিফ অনন্য ভূমিকা পালন করে গেছেন। তিনি যেমন উঁচু মানের আবৃত্তি শিল্পী ছিলেন তেমন‌ই সুদক্ষ সাংস্কৃতিক সংগঠক ছিলেন। সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার কাজে নিজের জীবনকে নিবেদন করে গেছেন। সেই ধারায় নিরলস কাজ করার মাধ্যমেই তার প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব হবে।’

হাসান আরিফ করোনাভাইরাস আক্রান্ত হয়ে ২০২২ সালের ১ এপ্রিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা