× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাস্ত্রীয় সংগীত, নৃত্য ও বাদ্যে তালিম দেবে শিল্পকলা একাডেমি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৩ ১৭:৪৪ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৩ ১৮:১৭ পিএম

শাস্ত্রীয় সংগীত, নৃত্য ও বাদ্যে তালিম দেবে শিল্পকলা একাডেমি। প্রবা ফটো

শাস্ত্রীয় সংগীত, নৃত্য ও বাদ্যে তালিম দেবে শিল্পকলা একাডেমি। প্রবা ফটো

শাস্ত্রীয় সংগীত, লোকসংগীত, সেতার, বেহালা, শাস্ত্রীয় নৃত্য (ভরত নাট্যম, ওড়িষী, গৌড়ীয়), সরোদ, পিয়ানো, বাদন ও স্টাফ নোটেশন, বাঁশি, গিটার, তবলাসহ ১৮টি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হতে যাচ্ছে রাজধানীর শিল্পকলা একাডেমিতে। 

শুক্রবার (৩ মার্চ) সকালে এক অনাড়ম্বর আয়োজনে বিশেষ প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। 

শিল্পকলা একাডেমি জানিয়েছে, ১৮টি নির্দিষ্ট বিষয়ের বাইরে ক বিভাগে প্রথম-পঞ্চম এবং খ বিভাগে যষ্ঠ-দশম শ্রেণি পর্যন্ত রয়েছে শিশুদের জন্য সাধারণ সংগীত প্রশিক্ষণ কর্মশালা। এ ছাড়া চারুকলা বিষয়ে ৪-৮ বছর বয়সী শিশুদের জন্য শুরু হচ্ছে ১ বছর মেয়াদী ফাউন্ডেশন কোর্স এবং ৯ -১৮ বছর বয়সীদের জন্য শুরু হচ্ছে ৩ বছর মেয়াদী বেসিক কোর্সের আয়োজন করা হয়েছে। 

শিল্প সংস্কৃতির চর্চা ও বিকাশের মাধ্যমে সংস্কৃতির আলো সবার মাঝে ছড়িয়ে দিতে ২০১৫ সালের ১৫ নভেম্বর জাঁকজমক আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই প্রশিক্ষণ কর্মশালা। শুরুতে শাস্ত্রীয় নৃত্য, শাস্ত্রীয় সংগীত, সেতার ও সরোদের চারটি বিষয়ে বছরব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হলেও ৮ বছরে তা ১৮টি বিষয়ে সম্প্রসারিত হয়েছে। 

লিয়াকত আলী লাকী বলেন, এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে সংস্কৃতি চর্চা সাধারণের মধ্যে আরও ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে। 

উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় পরিবেশিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মনোজ্ঞ যন্ত্রসংগীত পরিবেশনা, দলীয় নৃত্য ও দলীয় সংগীত। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা