× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়পুরহাটে এপার-ওপার বাংলার কবিতা উৎসব

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৪১ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫৬ পিএম

জয়পুরহাটে এপার-ওপার বাংলার কবিতা উৎসবে অতিথিরা। প্রবা ফটো

জয়পুরহাটে এপার-ওপার বাংলার কবিতা উৎসবে অতিথিরা। প্রবা ফটো

জয়পুরহাটে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ‘এপার বাংলা ওপার বাংলা মানবাধিকার ও নদীময় কবিতা উৎসব’ হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী জয়পুরহাট চিনিকল ট্রেনিং কমপ্লেক্সে এ কবিতা উৎসবের আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন জয়পুরহাট লেখক ফোরাম।

কবিতা উৎসবে অংশ নেন ভারতের দক্ষিণ দিনাজপুরের উজ্জীবন সোসাইটি, বালুরঘাটের উত্তরের রোববার ও রেইনবো কালচারাল একাডেমি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, অতিরিক্ত পুলিশ সুপার কেএএম মামুন খান চিশতী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শওকত হাবিব তালুকদারসহ প্রমুখ।

কবি বিশ্বনাথ লাহা ছাড়া আরও কবিতা আবৃত্তি করেন ওপার বাংলার কবি সুরজ দাস, অর্পিতা দাস, গৌতম চক্রবর্তী, এপার বাংলার কবি সুভাষ সরকার, হাবিবা হেলেনা প্রমুখ।

অনুষ্ঠানে ওপার বাংলার (ভারত) শিশু, কিশোর-কিশোরী শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা