× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রুশদির ‘জাদুকরী’ নতুন উপন্যাস ‘ভিক্টরি সিটি’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০৩ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৫১ পিএম

সালমান রুশদি । ফাইল ছবি

সালমান রুশদি । ফাইল ছবি

ছুরিকাঘাতের শিকার হওয়ার ছয় মাস পর যুক্তরাজ্যের লেখক সালমান রুশদি কাল মঙ্গলবার তার নতুন উপন্যাস ‘ভিক্টরি সিটি’ প্রকাশ করতে যাচ্ছেন। সিএনএনের এক নিবন্ধে উপন্যাসটিকে জাদুকরী বলে বর্ণনা করা হয়েছে।

উপন্যাসটি ১৪ শতকের এক নারীর ‘মহাকাব্যিক কাহিনি’, যে নারী পুরুষতান্ত্রিক বিশ্বকে অস্বীকার করেন। হামলার আগে লেখা উপন্যাসটি মূলত সংস্কৃতে লেখা একটি ঐতিহাসিক মহাকাব্যের অনুবাদ। ওই হামলায় ভারতীয় বংশোদ্ভূত এই লেখক অল্পের জন্য বেঁচে যান। তার লেখা উপন্যাসটিতে অল্প বয়সি অনাথ মেয়ে পাম্পা কাম্পানার গল্প তুলে ধরা হয়। কাম্পানা এক দেবী অনুপ্রাণিত জাদুকরী ক্ষমতার অধিকারী আধুনিক ভারতের ‘বিষনাগা’ নগরী, যার অর্থ ‘বিজয়ের নগরী’ আবিষ্কার করে।

৭৫ বছর বয়সি রুশদি শারীরিক অবস্থার কারণে তার ১৫তম উপন্যাসটির প্রচার চালাবেন না। তবে তার এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি ‘দ্য গার্ডিয়ান’কে বলেছেন, ক্রমশ তার অবস্থার উন্নতি হচ্ছে। ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি রুশদির উপন্যাস ‘দ্য স্যাটারনিক ভার্সেস’-এর জন্য হত্যার নির্দেশ দেওয়ার পর এই লেখক বছরের পর বছর আত্মগোপনে ছিলেন। সূত্র : সিএনএন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা