× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩০-এ পা রাখল অনুরণন

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০৯ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৩১ এএম

কেককেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।  প্রবা ফটো

কেককেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। প্রবা ফটো

যাত্রার পর ২৯ বছর পার করেছে অনুরণন আবৃত্তি চর্চা কেন্দ্র। ৩০ বছরে পদার্পন উপলক্ষে মিলনমেলার আয়োজন করেছে সংগঠনটি। সংগঠনের নবীন ও প্রবীন সদস্যদের নিয়ে কেক কেটে দিনটি উদযাপন করেছে সংগঠনটি।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে ফেনী শহরের রাজাঝির দিঘীর পশ্চিম পাড়ে অফিসার্স ক্লাব সংলগ্ন অনুরণন আবৃত্তি চর্চা কেন্দ্র এই মিলনমেলা ঘটে। 

মিলনমেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়কারী আবৃত্তি শিল্পী অ্যাডভোকেট রাশেদ মাজহার। সঞ্চালনা করেন সদস্য সচিব আবৃত্তি শিল্পী এম এফ রহমান মিলন।

শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য শাহাদাত হোসেন রুবেল, ফেনী থিয়েটারের সদস্য সচিব আনোয়ার হোসেন রাজু, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি আবৃত্তি শিল্পী সুরঞ্জিত নাগ, অনুরণন আবৃত্তি চর্চা কেন্দ্রের আবৃত্তি শিল্পী জ্যাবিন শারমিন আলম প্লেভা প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা