× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবৃত্তিশিল্পী তারার নামে পদক প্রদান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১২ পিএম

আবৃত্তিশিল্পী তারার নামে পদক প্রদান

আবৃত্তি চর্চায় বিশেষ অবদানের জন্য আবৃত্তি পরিষদ নওগাঁ এবং আবৃত্তিশিল্পী এহতেশামুল হককে ‘জীয়নকাঠি ফখরুল ইসলাম তারা পদক’ দিয়েছে স্রোত আবৃত্তি সংসদ।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার মিলনায়তনে অনুষ্ঠিত ‘তারা উৎসব ২০২৩’-এ এই পদক দেওয়া হয়। ফখরুল ইসলাম তারার আদর্শকে প্রজন্ম পরম্পরায় ছড়িয়ে দিতে এই উৎসবের আয়োজন করা হয়।

উৎসবের উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আশরাফুল আলম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর।

বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আহকাম উল্লাহ। 

উৎসবে একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী এনামুল হক বাবু, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, আবৃত্তিশিল্পী তামান্না সারওয়ার, আবৃত্তিশিল্পী এহতেশামুল হক, আবৃত্তিশিল্পী শেখর বরণ ও আবৃত্তিশিল্পী ডা. মাহবুবুর রহমান।

অসীম কুমার মহন্তের পরিকল্পনা, গ্রন্থনা ও নির্দেশনায় আবৃত্তি পরিষদ নওগাঁ পরিবেশন করে প্রযোজনা ‘জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন’।

এ ছাড়া লুৎফর রহমান রিটনের গ্রন্থনা ও সারমিন জুইয়ের নির্দেশনায় ‘ঋদ্ধস্বর’ পরিবেশন করে শিশু আবৃত্তিশিল্পী পরিবেশনা ‘শেয়ালের পাঠশালা’। স্রোত পরিবেশন করে ফখরুল ইসলাম তারার পঠিত ও নির্দেশিত প্রযোজনার সংকলিত অংশ নিয়ে আবৃত্তি প্রযোজনা ‘স্রোতধারা’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা