× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কথাসাহিত্যে ‘ফিরেদেখা’ সাহিত্য পদক ২০২৬ পেয়েছেন দীপু মাহমুদ

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আয়োজকদের নিকট থেকে পুরস্কারের ক্রেস্ট গ্রহণ করছেন কথাসাহিত্যিক দীপু মাহমুদ : ছবি সংগৃহীত

আয়োজকদের নিকট থেকে পুরস্কারের ক্রেস্ট গ্রহণ করছেন কথাসাহিত্যিক দীপু মাহমুদ : ছবি সংগৃহীত

গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) রংপুরে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ‘রংপুর সাহিত্য উৎসব ও লিটলম্যাগ মেলা ২০২৬’।

সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক সংগঠন ‘ফিরেদেখা’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের ছায়াঘেরা অন্নদামোহন হলে এ উৎসবের আয়োজন করা হয়।

এতে দেশের আট বিভাগসহ রংপুর অঞ্চলের দুশতাধিক লেখক, কবি, গবেষক, সংস্কৃতিকর্মী এবং ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহীসহ বিভিন্ন জেলার প্রায় ২৫টি ছোটকাগজের সম্পাদক ও প্রতিনিধিরা অংশ নেন। দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ছিল সাহিত্য সেমিনার, কথাসাহিত্যে লেখকের দায় নিয়ে প্রবন্ধ উপস্থাপন, কবিতা পাঠ, বই ও লিটলম্যাগ প্রদর্শনী, পদক প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও কবিতা, ছড়া, ছোটকাগজ, ছোটগল্প, উপন্যাস, অনুবাদ, লোকসাহিত্য ও লোকসংস্কৃতি, শিক্ষা, সামাজিক অবদান, সংগঠন এবং লোকঐতিহ্য সংরক্ষণসহ বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘ফিরেদেখা পদক’ প্রদান করা হয়। এবছর কথাসাহিত্যে ফিরে দেখা সাহিত্য পদক পেয়েছেন কথাসাহিত্যিক দীপু মাহমুদ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা