বাংলাদেশ লোকগবেষণা পরিষদ পত্রিকার ভলিউম-১ এর মোড়ক উন্মোচন পর্ব
বাংলাদেশ লোক গবেষণা পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয় গত শুক্রবার (৫ জুন-২০২৬) বিকেলে। রাজধানীর বাংলামোটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্রের একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত হন দেশের বিভিন্ন জেলা থেকে আগত লেখক ও লোকগবেষকরা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠন সাধারণ সম্পাদক সুমন শিকদার, উদ্বোধন করেন সংগঠন সভাপতি সাইফুল ইসলাম শাহীন। কবি ও সংগ্রাহক বঙ্গ রাখালের সঞ্চালনায় শুরু হয় প্রতিনিধি ও পর্যবেক্ষকদের অভিব্যক্তি প্রকাশ ও পরামর্শ প্রদান পর্ব। এ পর্বে আলোচনা করেন— আব্দুল্লাহ আল আমিন, শিকদার ওয়ালিউজ্জামান, কমল হাসান, সাইফুল ইসলাম, সৈয়দ জাহিদ হাসান, মোহাইমিনুল ইসলাম, মো. আসাদুজ্জামান, মো. মসিউর রহমান, সুধন্য মণ্ডল, আবুল বাসার তালুকদার, আলী প্রয়াস, আবীর আকাশ, জাহিদ হোসেন বাবু, সরকার হুমায়ুন ও যাহিদ সুবহান।
এরপর পার্থ তালুকদারের সঞ্চালনায় আলোচনা করেন— উপদেষ্টা সদস্য ড. বিএম রেজাউল করিম, নজমুল হেলাল, চন্দনকৃষ্ণ পাল, ম পানাউল্যাহ, সৈয়দ রবিউল আলম, রাখাল বিশ্বাস, অর্জুন বিশ্বাস প্রমুখ।
বক্তা ও আলোচকরা তাদের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। কাজ করার ভালো মন্দ অভিজ্ঞতার কথাও সবিস্তারে শেয়ার করেন তারা। কক্সবাজার, রংপুর, জয়পুরহাট, লক্ষ্মীপুর, ঝিনাইদহ, ময়মনসিংহ, মেহেরপুর, পাবনা, সিলেট, চুয়াডাঙ্গা, সুনামগঞ্জ, ঠাকুরগাঁও, চট্টগ্রাম, মাগুরা, নেত্রকোনা, মানিকগঞ্জ, নোয়াখালী ইত্যাদি জেলা থেকে আগত লেখক ও গবেষকরা মতামত ব্যক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শও দেন। পারস্পরিক পরিচয় ও অভিজ্ঞতা বিনিময়ও করেন তারা।
এই সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম শাহীন ও সাধারণ সম্পাদক সুমন শিকদার। অনুষ্ঠানের শেষ প্রান্তে এ দুজন ভবিষ্যৎ কর্মতৎপরতা ও পরিকল্পনা তুলে ধরেন। জানান— কী করতে চান, নিজেদের চালিত করতে চান, কী করা যায়। ড. অসীম সাহার সঞ্চালনায় দ্বিতীয় পর্বের শুরুতে বাংলাদেশ লোকগবেষণা পরিষদ পত্রিকার ভলিউম-১ এর মোড়ক উন্মোচন করা হয়। এসময়ে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন সহসভাপতি শামসুল আরেফীন ও সুমন বনিক। বার্ষিক পরিকল্পনা প্রণয়ন পরবর্তী রূপরেখা তুলে ধরেন সাধারণ সম্পাদক সুমন শিকদার। সমাপনী আলোচনা করেন সভাপতি সাইফুল ইসলাম শাহীন।
সবশেষে সংগীত পরিবেশন করেন সংগঠনের উপদেষ্টা ও খ্যাতিমান শিল্পী অর্জুন বিশ্বাস।