প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২ ১৩:১৪ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২২ ১৪:৫৫ পিএম
চিত্রশিল্প প্রাচীন শিল্পমাধ্যম হলেও ফটোগ্রাফি আধুনিক শিল্পধারায় স্থান করে নিয়েছে। ছবি তুলতে পছন্দ করেন এমন অনেকেই আছেন। কারো কাছে এটি একটি শখ, কারো কাছে উপার্জনের অন্যতম মাধ্যম। এরই একটি শাখা বার্ড ফটোগ্রাফি। তবে যে যাই করুক না কেন, ফটোগ্রাফির শখ পূরণ করতে বা কাঙ্খিত ছবি পেতে ঘুরে বেড়ান বন-জঙ্গল, নদী-নালায়, দেশ-বিদেশে কিংবা গভীর অরণ্যে। বিশেষ করে তা যদি হয় পাখির ছবি- এগুলো ফ্রেম বন্দি করা একটু কষ্টসাধ্যই বটে। এক পর্যায়ে ফটোগ্রাফার খুঁজে পান তার বহুল প্রতীক্ষিত সেই ‘পাখির ছবি’।
দেশি-বিদেশি বিভিন্ন ধরণের প্রায় শ খানেক ছবি নিয়ে রাজধানীতে শুরু হচ্ছে ডা. আব্দুস সামাদ আলিম ইমুর একক আলোকচিত্র প্রদর্শনী দ্যা উইংস ওব ভাইব্র্যান্স (Solo Bird Photography Exhibition)।

রাজধানীর গুলশান ২-এর বে’স এজ ওয়াটারের এজ গ্যালারীতে শনিবার (২৪ ডিসেম্বর) ও রবিবার বসছে এই একক ফটোগ্রাফি প্রদর্শনী। যা সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। দর্শনার্থীরা বিনামূল্যে এই পাখির ছবিগুলো দেখতে পারবেন। পাখি সম্পর্কে জানতে পারবেন।
দেশের স্বনামধন্য ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার আব্দুস সামাদ আলিম বলেন, ‘দেশে-বিদেশে তোলা বিভিন্ন পাখির ছবি এই প্রদর্শনীতে শোভা পাবে। সবাইকে প্রদর্শনীতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। একটি ছবি অনেক কিছুর কথা বলতে পারে। কখনও কখনও সমাজ বদলের হাতিয়ার হয়ে ওঠে ফটোগ্রাফি বা আলোকচিত্র। আবার আলোকচিত্রে আমরা খুঁজে পাই প্রকৃতির অপার সৌন্দর্য, বর্তমান ও হারিয়ে যাওয়া অতীত ঐতিহ্য কিংবা হারানো বা বিলুপ্ত অনেক পাখি। এই প্রদর্শনীতে থাকবে অনেক কিছুই।’