× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি পদকের জন্য ২ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২২ ১৭:০৭ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২২ ১৯:১২ পিএম

সংস্কৃতি সচিব আবুল মনসুর বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহর হাতে তুলে দেন ২ কোটি টাকার চেক। ছবি: সংগৃহীত

সংস্কৃতি সচিব আবুল মনসুর বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহর হাতে তুলে দেন ২ কোটি টাকার চেক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ পরিচালিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক’-এর জন্য স্থায়ী আমানত হিসেবে দুই কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই সহায়তা দেওয়া হয়েছে।

রবিবার (১৪ আগস্ট) সংস্কৃতি সচিব আবুল মনসুর বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহর হাতে এই চেক তুলে দেন।

আবৃত্তিশিল্পী আহকাম উল্লাহ জানিয়েছেন, এই আমানত থেকে পাওয়া আয় দিয়ে প্রতি বছর সর্বোচ্চ তিন জনকে বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক দেওয়া হবে।

২০২০ সালে পদকটি প্রবর্তন করা হয়। গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে যোগ দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব’ ও ‘বঙ্গবন্ধু শেখ মুজিব আবৃত্তি পদক’ প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন।

২০২০ সালে এ পদকে ভূষিত হয়েছেন গোলাম মুস্তাফা (মরণোত্তর)। ২০২১ সালে সৈয়দ হাসান ইমাম ও আশরাফুল আলম এবং ২০২২ সালে জয়ন্ত চট্টোপাধ্যায়, কাজী মদিনা ও ভাস্বর বন্দ্যোপাধ্যায় এ পদক পেয়েছেন।

প্রবা/এপি/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা