× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫ নিভৃতচারী লেখক-সাহিত্যিক পেলেন সাহিত্য সম্মাননা

বরগুনা সংবাদদাতা

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২২ ২২:৩৫ পিএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২ ১৪:০৮ পিএম

৫ নিভৃতচারী লেখক-সাহিত্যিক পেলেন সাহিত্য সম্মাননা

বরিশাল অঞ্চলের ৫ জন নিভৃতচারী লেখককে সাহিত্য সম্মাননা দেওয়া হয়েছে। সম্মাননাপ্রাপ্তরা হলেন- পটুয়াখালীর কবি ও বীর মুক্তিযোদ্ধা মো. জাহাংগীর খান, বরগুনার  চিত্তরঞ্জন শীল, ঝালকাঠির মো. আজিজুল হক, বরিশালের মোহাম্মদ জয়নাল আবেদীন, পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা সঞ্জীব কুমার রায়।

শনিবার (১৭ ডিসেম্বর) আমাদের লেখালেখি বরিশাল ও দখিনের কবিয়াল পটুয়াখালীর আয়োজনে বরগুনা জেলা সাহিত্য পরিষদ ও প্রেসক্লাবের সহযোগিতায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মাননা দেওয়া হয়েছে।

জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সকাল ১০ টায় ‘সাহিত্যে নিবেদিত জীবনের প্রতি শ্রদ্ধাঞ্জলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের সূচনা হয়।

বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  অ্যাড. সোহেল হাফিজের সঞ্চালনায় ও  আমাদের লেখালেখির সম্পাদক শফিক আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা করেন আমাদের লেখালেখি বরিশালের সভাপতি জাহাংগীর হোসাইন মানিক।

প্রধান অতিথি ছিলেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ ড. মতিউর রহমান, প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সঞ্জীব দাস, কবি ও কথা সাহিত্যিক অধ্যক্ষ মাসুদ আলম বাবুল, কবি গবেষক সালমা বেগম। 

অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন এবং সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।

অনুষ্ঠানে দেশের প্রথিতযশা কবিদের কবিতা পাঠ ছাড়াও শেষ পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা