× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

করোনার বাধা কাটিয়ে সম্মিলিত কণ্ঠে দেশের গান গাইল ছায়ানট

ঢাবি সংবাদদাতা

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২২ ১৭:৪২ পিএম

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২ ১৭:৫৯ পিএম

বিজয় দিবস উপলক্ষে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে দেশগানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা। ছবি : প্রবা

বিজয় দিবস উপলক্ষে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে দেশগানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা। ছবি : প্রবা

করোনাভাইরাস মহামারির পর বিজয় দিবসে সকলে মিলে দেশাত্মবোধক গান গেয়ে বিজয় দিবস উদযাপন করেছে ছায়ানট। শুক্রবার (১৬ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে হয় এই আয়োজন হয়।

মিলিত কণ্ঠে দেশের গান গাইতে আসা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় বিশ্ববিদ্যালয় মাঠের দোয়েল চত্বরসংলগ্ন সুইমিংপুল গেট।

২০১৫ সাল থেকে প্রতিবছর বিজয় দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দেশগান গাইবার সফল আয়োজন করে আসছে ছায়ানট। করোনা মহামারির কারণে ২০২০ সালে এই আয়োজনে বাধা পড়ে। আর ঢাবির শতবর্ষ পূর্তির অনুষ্ঠানের কারণে ২০২১ সালে এই আয়োজন করতে পারেনি সংগঠনটি।

এবারের আয়োজনে ছিল আটটি সম্মেলক গান ও সম্মেলক নৃত্য। একক গান পরিবেশন করেন নাসিমা শাহিন ফ্যান্সী ও সুমন মজুমদার এবং আবৃত্তি করেন জয়ন্ত চট্টোপাধ্যায়। জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে বিকাল পৌনে ৪টার দিকে শুরু হয় অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। অনুষ্ঠান শেষ হয় ১৯৭১ সালের ঐতিহাসিক ১৬ ডিসেম্বরে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ ও বাঙালির পূর্ণাঙ্গ বিজয়ের ক্ষণকে স্মরণ করে সম্মিলিত কণ্ঠে ৪টা ৩১ মিনিটে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে।

সকলে মিলে নৃত্যশৈলীর সঙ্গে মুক্তকণ্ঠে দেশগান গাওয়ার এবং দেশকথা শোনার-বলার গোটা আয়োজনকেই প্রতীকীভাবে জাতীয় পতাকার রঙ দিয়ে সজ্জিত করা হয় এই আয়োজন।

সাংস্কৃতিক জাগরণের সঙ্গে মানবিক বোধসঞ্চারের লক্ষ্যে ‘সকলে মিলে দেশগান গাইবার, দেশকথা বলবার’ এই মিলনানুষ্ঠান শুরু হয় ২০১৫ সালের মহান বিজয় দিবসে। এই দিনে ভেদাভেদ দূরে ঠেলে জাতীয় পতাকার সবুজে দেহ ও মন রাঙিয়ে সর্বান্তকরণে ষোলোআনা বাঙালি হয়ে ওঠার ব্রত নিতে সবাইকে আহ্বান জানায় ছায়ানট।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা