× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেক্ষাগৃহশুন্য রাজশাহীতে সিনেপ্লেক্সের ছোঁয়া

রাজশাহী সংবাদদাতা

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২২ ১৯:৩০ পিএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২ ২০:১৯ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কের জয় সিলিকন টাওয়ারে সিনেপ্লেক্সের উদ্বোধন। ছবি : প্রবা

বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কের জয় সিলিকন টাওয়ারে সিনেপ্লেক্সের উদ্বোধন। ছবি : প্রবা

ঐতিহ্যে ঘেরা রাজশাহী শহর। এ শহরে স্মৃতির পাতায় মোড়ানো আছে অসংখ্য সিনেমার গল্প। সে সব সিনেমার স্বর্নালি অতীতের সঙ্গে অতীত হয়ে গেছে শহরের সিনেমা হলগুলো। ছোঁয়া লেগেছে আধুনিক সিনেপ্লেক্সের।

শহরের স্মৃতি, উপহার, উৎসব, বর্ণালী, রাজতিলক, মৌসুমী ও লিলি সিনেমা হলগুলো রাজশাহীবাসীর কাছে বর্তমানে শুধুই নাম। এ জেলার মানুষের এক সময়ে বিনোদনের অন্যতম খোরাক ছিল এসব সিনেমা হল। দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত সিনেমাপ্রেমীদের আনাগোনায় হলগুলো মুখর হয়ে থাকত। দর্শকদের আকৃষ্ট করত এসব হলের বিশালতা। কোনো কোনো হলে হাজারও দর্শকের ধারণ ক্ষমতা ছিল।

শহরের উৎসব ও স্মৃতি হল ভেঙে সেখানে নির্মাণ করা হয়েছে বহুতল বাণিজ্যিক ভবন। বর্ণালী ও উপহার হল ভেঙে বাণিজ্যিক ভবনের জন্য জমি প্রস্তুত রাখা হয়েছে। রাজতিলক ও মৌসুমী হল ভাড়া দেওয়া হয়েছে গুদাম হিসেবে। লিলি হলে চলছে মুদি ব্যবসা। 

সংশ্লিষ্টরা বলছেন, প্রায় ১০ বছর ধরে বিভাগীয় শহরটিকে কোনো সিনেমা হল নেই। এ নিয়ে দীর্ঘ দিন জেলার সংস্কৃতি অঙ্গনের মানুষ সমালোচনা করে আসছেন। সাধারণ মানুষও চায় রাজশাহীতে সিনেমা হল চালু হোক। দেশে নির্মিত হোক সপরিবারে দেখার মতো চলচ্চিত্র।

তবে অতীতের স্মৃতি জড়ানো সে সব সিনেমা হল হারিয়ে রাজশাহীবাসী পেতে যাচ্ছে আধুনিক সিনেপ্লেক্স। সোমবার (১২ ডিসেম্বর) শহরের উপকণ্ঠ কোট বুলনপুর এলাকার পদ্মা নদীর তীরবর্তী বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের জয় সিলিকন টাওয়ারে এই সিনেপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ঢাকার স্টার সিনেপ্লেক্স এটি পরিচালনা করবে। শীতাতাপ নিয়ন্ত্রিত ১৭২ আসনের গ্যালরিতে বসে বিশাল ডিজিটাল পর্দায় দর্শকরা উপভোগ করতে পারবেন দেশী-বিদেশি সিনেমা।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক রাজশাহীর প্রকল্প পরিচালক এ.কে.এ.এম ফজলুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘শেখ মুজিব হাইটেক পার্কে কার্যক্রম শুরু হয়েছে। অনেকগুলোর মধ্যে প্রধান তিনটি কম্পোনেন্ট উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে সিনেপ্লেক্স অন্যতম। এখানে সিনেমা প্রদর্শনের পাশাপাশি তথ্য প্রযুক্তি সম্পৃক্ত সেমিনার ও তথ্যচিত্র প্রদর্শনেরও ব্যবস্থা থাকবে। পরিচালনার দায়িত্বে থাকবে ঢাকার স্টার সিনেপ্লেক্স।’

৩১ একর জায়গার ওপর নির্মিত বঙ্গবন্ধু হাইটেক পার্ক স্থাপনে ৩৩৫ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানান তিনি।

স্টার সিনেপ্লেক্সের মার্কেটিং বিভাগের কর্মকর্তা মিসবাহ উদ্দিন আহম্মেদ বলেন, ‘ঢাকার বাইরে চট্টগ্রামে আমাদের শাখা রয়েছে। আজ (সোমবার) থেকে রাজশাহীতেও যাত্রা শুরু করল স্টার সিনেপ্লেক্স। আশা করছি আগামী ২৫ ডিসেম্বর থেকে আমরা এটির কার্যক্রম শুরু করতে পারব। এ সময়ের মধ্যে আমরা সিনেপ্লেক্সের কারিগরি কাজগুলো শেষ করে ফেলতে পারব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা