ট্র্যাব মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ জুন ২০২৫ ০০:২২ এএম
আপডেট : ০৪ জুন ২০২৫ ০০:২৩ এএম
বাংলাদেশ টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ট্র্যাব কর্তৃক ট্র্যাব মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ডে সেরা নৃত্যশিল্পীর পুরস্কার পেলেন উম্মে তাবাসসুম খান মিতিন। শনিবার ৯৩১ মে) বিকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে তাকে এ পুরস্কার প্রদান করা হয়।
উম্মে
তাবাসসুম খান মিতিন ছাড়াও স্ব-স্ব ক্ষেত্রে অনন্য অবদানের জন্য মিডিয়া জগতের গুণী
অনেক ব্যক্তিকেই এ পুরস্কার প্রদান করা হয়। সংগঠনের সভাপতি কাদের মনসুরের
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের
মহাসচিব কাদের গণি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা
রহমান তানি, এবি ফ্যাশন মেকারের স্বত্বাধিকারী সানাউল হক
বাবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক
এরফানুল হক নাহিদ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি
(বাচসাস) সভাপতি কামরুল হাসান দর্পণ প্রমুখ।
নৃত্যের ওপর এটাই উম্মে তাবাসসুম খান মিতিনের প্রথম পুরস্কার নয়, এর আগেও ভারতের বিশ্ববঙ্গ সাহিত্য সম্মেলন কর্তৃক শান্তি নিকেতন মঞ্চে এবং
আসামের গোহাটিতে নৃত্যশিল্পী হিসেবে পুরস্কার অর্জন করেন। বাংলাদেশেও বাংলাদেশ
কালচারাল রিপোর্টাস অ্যাসোসিয়েশন (বিসিআরএ) কর্তৃক বিসিআরএ অ্যাওয়ার্ড এবং
বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি কর্তৃক বাবিসাস অ্যাওয়ার্ডও সেরা নৃত্যশিল্পীর
পুরস্কার পান।
উম্মে তাবাসসুম খান মিতিন বলেন, ‘মহান আল্লাহর প্রতি শুকরিয়া যিনি আমাকে সবকিছু করার শক্তি
দিয়েছেন। সেই সঙ্গে আমার এত কিছুর অর্জনের পেছনে আমার বাবা-মায়ের অবদান অসীম।
তাদের সাপোর্ট ছাড়া আমি কোনোকিছুই অর্জন করতে পারতাম না। নৃত্যগুরু আমিরুল ইসলাম
মনি স্যারের প্রতিও কৃতজ্ঞতার শেষ নেই। তার আন্তরিক সহযোগিতার কারণেই আজ আমি একজন
নৃত্যশিল্পী হতে পেরেছি।’
উম্মে তাবাসসুম
খান মিতিন সিদ্ধেশ্বরী গার্লস স্কুল থেকে এসএসসি এবং ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি
সম্পন্ন করেন। এরপর ভারত সরকারের অধীনে আইসিসিআর স্কলারশিপ পেয়ে ভারত চলে যান।
সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে পৃথিবী খ্যাত লেডি ব্রাবোর্ন কলেজে স্নাতক
সম্পন্ন করেন।