× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুগ্ধতা ছড়ালেন শিল্পী জাভেদ ইকবাল

প্রবা প্রতি‌বেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫ ১৭:২০ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫ ১৭:২১ পিএম

মুগ্ধতা ছড়ালেন শিল্পী জাভেদ ইকবাল

চিরায়ত বাংলা গানের একগুচ্ছ গান গেয়ে মুগ্ধতা ছড়ালেন প্রবাসী শিল্পী জাভেদ ইকবাল। অমর শিল্পী মান্না দে, শচীন দেব বর্মনসহ কালজয়ী শিল্পীদের গানের মূর্ছনা তন্ময় হয়ে উপভোগ করেন শ্রোতারা। পাশাপাশি নিজের লেখা ও সুর করা গানও গেয়ে শুনান শিল্পী। 

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় শিল্পকলা  একাডেমির জাতীয় চিত্রশালা গ্যালারিতে বসেছিল এই শিল্পীর ‘মাটির টানে’ শীর্ষক একক সঙ্গীত আসর। প্রকাশনা প্রতিষ্ঠান ম্যাগনাম ওপাস ও পাঠক সমাবেশ এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে শিল্পীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন নাট্য শিল্পী শংকর সাঁওজাল ও সঙ্গীতশিল্পী শুভ্র দেব। তারা এই শিল্পীর সংগীত সাধনা এবং গায়কীর ভূয়সী প্রশংসা করেন। 

শিল্পী জাভেদ ইকবাল ১৯৯১ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বসবাস করছেন। তার আগে তিনি কারক নাট্য সম্প্রদায়ের সঙ্গে যুক্ত ছিলেন। তার প্রকাশিত দুটি গানের এলবাম হচ্ছে ‘রং লেগেছে’ এবং ‘তুমি নি আমার’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা