× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসলামের বাণী

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৪ ০২:৪১ এএম

ইসলামের বাণী

আল-কুরআনের বাণী

 

নিশ্চয়ই! তোমাদের পালনকর্তা আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন নভোমণ্ডল ও ভূমণ্ডল ছয় দিনে, এরপর তিনি তাঁর আরশে/আসনে অধিষ্ঠিত হয়েছেন সবকিছু চালনা করে। তাঁর অনুমতি ছাড়া কেউই তাঁর কাছে সুপারিশ করতে পারে না। তিনিই আল্লাহ! তোমাদের পালনকর্তা, অতএব তাঁরই উপাসনা করো। ওঃ! তোমরা কি স্মরণ করবে না?

সুরা ইউনুস : ৩

 

আল-হাদিস থেকে

 

হজরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ (সা.) (একবার) নামাজ আদায় করলেন। ইবরাহিম বলেন, ওই সালাতে কিছু বেশকম হয়ে গেল। যখন সালাম ফেরালেন, তখন বলা হলো, ইয়া রসুলুল্লাহ (সা.), নামাজে কি কোনো নতুন হুকুম হয়েছে? তিনি বললেন, সেটি কী? তারা বলল, আপনি এরূপ করছেন। তখন তিনি স্বীয় পদদ্বয় ঘোরালেন এবং কিবলামুখী হয়ে দুটি সিজদা করলেন। তারপর সালাম ফেরালেন। এরপর আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেন, নামাজে নতুন কোনো হুকুম হলে আমি তোমাদের জানিয়ে দিতাম। কথা হচ্ছে, আমিও একজন মানুষ। তোমরা যেমন ভুল করো, আমিও তেমনি ভুল করে থাকি। সুতরাং আমি ভুল করলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দেবে। আর তোমাদের কারও নামাজে সন্দেহ হলে ভেবেচিন্তে যেটি সঠিক মনে হবে, তার ভিত্তিতে সালাত পূর্ণ করে নেবে। তারপর দুটি সিজদা করবে।

হাদিস ১১৫৬

-সহিহ মুসলিম শরিফ থেকে

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা