× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃতজ্ঞতার নানাবিধ উপকারিতা

তাসকিন জাহান

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪ ১৫:৪৪ পিএম

কৃতজ্ঞতার নানাবিধ উপকারিতা

কৃতজ্ঞতা মহৎ গুণ। কৃতজ্ঞ মানুষকে সবাই পছন্দ করে। কৃতজ্ঞতা মানুষকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। আল্লাহতায়ালাও কৃতজ্ঞ বান্দাদের পছন্দ করেন। কেউ উপকার করলে তার কৃতজ্ঞতা আদায় করা ঈমানের দাবি। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না।’ অন্য বর্ণনায় এসেছে, ‘যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর প্রতিও অকৃতজ্ঞ।’ Ñসুনানে আবু দাউদ : ৪৮১১

কুরআন মাজিদে এসেছে, ‘...আল্লাহ ও তাঁর রাসুল নিজ অনুগ্রহে তাদের সম্পদশালী করেছিলেন, শুধু এ কারণ ছাড়া তারা বিরোধিতা করার অন্য কোনো কারণ খুঁজে পায়নি।’ Ñসুরা তওবা : ৭৪

কুরআনে কারিমে আল্লাহতায়ালা প্রায় ৬০টি আয়াতে কৃতজ্ঞতার গুরুত্ব সম্পর্কে বলেছেন। পবিত্র কুরআনের সুরা ইবরাহিমের একটি আয়াতে বলা হয়েছে, ‘মনে করে দেখো, তোমাদের প্রভু কথা দিয়েছিলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও, তাহলে আমি অবশ্যই তোমাদের আরও দিতেই থাকব। কিন্তু যদি তোমরা অকৃতজ্ঞ হও, আমার শাস্তি বড়ই কঠিন।’ Ñসুরা ইবরাহিম : ৭

এর অর্থ এই যে, নেয়ামতের অকৃতজ্ঞতা আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন। যার জন্য তিনি কঠিন শাস্তির ধমক দিয়েছেন। বর্ণিত আয়াতে আল্লাহতায়ালা আমাদের কথা দিয়েছেন, যদি আমরা কৃতজ্ঞ হই তাহলে আল্লাহ আমাদের দিতেই থাকবেন। প্রশ্ন হতে পারে, কেন আল্লাহ আমাদের কৃতজ্ঞ হতে বলেন? তাঁর তো আমাদের কাছ থেকে কিছুই পাওয়ার নেই। আমরা কৃতজ্ঞ হই আর না হই, তাতে তো তাঁর কোনো লাভ নেই। তাহলে কৃতজ্ঞ হয়ে কী লাভ? বস্তুত আল্লাহতায়ালা আমাদের প্রত্যেককে অসংখ্য নেয়ামত দিয়েছেন, তার পরও আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ হই না। বরং সব সময় দুশ্চিন্তায় থাকি, কখন সেগুলো হারিয়ে ফেলব। আর এ কাজটা শয়তান করে মানুষকে নানা ভয় দেখিয়ে। শয়তানের এ পদ্ধতিকে আল্লাহ কুরআন মাজিদে বলেছেন এভাবে, ‘শয়তান তোমাদের অভাব-অনটনের ভীতি প্রদর্শন করে এবং অশ্লীলতার আদেশ দেয়। পক্ষান্তরে আল্লাহ তোমাদের নিজের পক্ষ থেকে ক্ষমা ও বেশি অনুগ্রহের ওয়াদা করেন। আল্লাহ প্রাচুর্যময়, সুবিজ্ঞ।’ Ñসুরা বাকারা : ২৬৮

অর্থাৎ সৎপথে মাল ব্যয় করতে চাইলে শয়তান নিঃস্ব ও কাঙাল হয়ে যাওয়ার ভয় দেখায়। কিন্তু অন্যায় পথে ব্যয় করার সময় এ ধরনের কোনো আশঙ্কা মনে আসতে দেয় না; বরং মন্দ কাজগুলো এত সুন্দর করে সাজিয়ে পেশ করে যে, মানুষ তার জন্য বিশাল অর্থ অনায়াসে ব্যয় করে ফেলে। নানা পাপের কাজে অর্থ ব্যয় করার সময় তার মধ্যে কোনো প্রকারের উৎকণ্ঠা ও দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ পায় না! আমাদের মনে রাখতে হবে, আমরা পৃথিবীতে এসেছি আল্লাহকে খুশি রেখে নিজে ভালো থাকার জন্য। এটাই কৃতজ্ঞ মানুষের লক্ষণ।


  • শিক্ষক
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা