প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫ ১১:০৫ এএম
আপডেট : ২২ আগস্ট ২০২৫ ১১:০৬ এএম
ছবি: সংগৃহীত
আল-কুরআনের বাণী
বলো, হে আল্লাহ! তুমিই সার্বভৌম ক্ষমতার অধিকারী। তুমি সার্বভৌম ক্ষমতা দান করো যাকে ইচ্ছা তাকে এবং তুমি সার্বভৌম ক্ষমতা ছিনিয়ে নাও, যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে। তুমিই সম্মান দান করো, যাকে ইচ্ছা তাকে এবং তুমি অপমানে পতিত করো, যাকে ইচ্ছা তাকে। তোমারই হাতে যাবতীয় কল্যাণ নিহিত। তুমি সবকিছু করতে সক্ষম।
আল-হাদিস থেকে
হজরত রাসুলুল্লাহ (সা.)-এর সাহাবা আবু কাতাদা (রা.) কর্তৃক বর্ণিত। তিনি বলেছেন, এক দিন আমি মসজিদে ঢুকে দেখতে পেলাম রাসুলুল্লাহ (সা.) লোকজনের মাঝে উপবিষ্ট আছেন। সুতরাং আমিও গিয়ে সেখানে উপবেশন করলাম। এ দেখে রাসুলুল্লাহ (সা.) আমাকে বললেন, বসার আগে দুই রাকাত নামাজ পড়তে তোমার কি অসুবিধা ছিল? আমি বললাম, ইয়া রাসুলুল্লাহ! আমি দেখলাম আপনি বসে আছেন এবং আরও অনেক লোক বসে আছেন (তাই আমিও বসে পড়েছি)। তিনি বললেন, তোমরা কেউ কোনো সময় মসজিদে প্রবেশ করলে দুই রাকাত নামাজ না পড়ে বসবে না।