× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসলামের বাণী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আল- কুরআনের বাণী

যারা মিথ্যে অপবাদ রটনা করে তারা তোমাদেরই একটি দল। তোমরা একে নিজেদের জন্য খারাপ মনে কোরো না; বরং এটি তোমাদের জন্য মঙ্গলজনক। তাদের প্রত্যেকের জন্য ততটুকু প্রাপ্য রয়েছে যতটুকু সে অন্যায় করেছে এবং তাদের মধ্যে যে এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে তার জন্য রয়েছে বিরাট শাস্তি।

সুরা আন-নুর

আয়াত : ১১

আল-হাদিস থেকে

হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.)-কে অবহিত করা হলো যে, তিনি (আবদুল্লাহ) বলেছেন, আমি অবশ্য সারা রাত (ইবাদতে) দাঁড়িয়ে থাকব এবং সারা দিন সওম পালন করব, যতদিন জীবিত থাকি। রাসুলুল্লাহ (সা.) বললেন, তুমি কি এ কথা বলেছ? আমি তাকে বললাম, হে আল্লাহর রাসুল! আমিই এ কথা বলেছি। রাসুলুল্লাহ (সা.) বললেন, তুমি তা করতে সক্ষম হবে না। অতএব, তুমি সওম পালন করো ও ছেড়ে দাও এবং ঘুমাও, আবার জেগে ইবাদত করো। তুমি প্রতি মাসে তিন দিন সওম পালন করো। কারণ প্রতিটি নেকির বিনিময়ে তার দশগুণ সওয়াব রয়েছে। আর এটা পূর্ণ বছর সওম পালন করার সমতুল্য। আমি বললাম, আমার এর চেয়েও অধিক পরিমাণ করার সামর্থ্য আছে। তিনি বললেন, তাহলে এক দিন সওম পালন করে দুই দিন ছেড়ে দাও। রাবি বললেন, আমি বললাম, হে আল্লাহর রাসুল! আমি এর চেয়েও অধিক করার সামর্থ্য রাখি। তিনি বললেন, তাহলে তুমি এক দিন সওম পালন করো, এক দিন ছেড়ে দাও। আর এটাই হচ্ছে দাউদ (আ.)-এর সওম এবং সর্বোত্তম। আমি বললাম, আমি আরও অধিক করতে সক্ষম। রাসুলুল্লাহ (সা.) বললেন, এর চেয়ে উত্তম কিছু নেই। আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, আমি যদি রাসুলুল্লাহ (সা.)-এর কথামতো প্রতি মাসে তিন দিন সওম পালন করার নিয়ম গ্রহণ করতাম তবে তা আমার জন্য পরিবার-পরিজন ও ধনসম্পদের তুলনায় অধিক পছন্দনীয় হতো।

হাদিস ২৬০৪

সহিহ মুসলিম শরিফ থেকে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা