× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসলামী স্থাপত্য

মাগুরার বাইতুন নূর জামে মসজিদ

সাইদ হোসেন

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ১৩:০৬ পিএম

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫ ১৪:০৬ পিএম

মাগুরার বাইতুন নূর জামে মসজিদ

মাগুরার শালিখা উপজেলার শত বছরের স্মৃতি ধারণ করে আছে মুঘল আমলে নির্মিত একটি মসজিদ। এটি বাইতুন নূর জামে মসজিদ নামে পরিচিত। প্রাচীন স্থাপত্যশিল্পের অপূর্ব নিদর্শনের প্রতীক (এক গম্বুজ) মসজিদটি। সংস্কারের অভাবে জীর্ণপ্রায় ছিল দীর্ঘদিন।

মসজিদটির সঠিক নির্মাণকাল কারও জানা না থাকলেও এলাকাবাসীর দাবি, তারা বংশপরম্পরায় শুনে আসছেন মসজিদটি মুঘল আমলে নির্মিত শালিখা সদর উপজেলার আড়পাড়া থেকে ২ কিলোমিটার দক্ষিণ-পুব দিকে গোপালগ্রামে অবস্থিত এ মসজিদটি ৬০ ফুট লম্বা ও ৪০ ফুট চওড়া। টালি ইটের তৈরি ৪০ ইঞ্চি পুরু দেয়ালের চারপাশে শিউলি, গোলাপ, পদ্মসহ বিভিন্ন ফুল ও লতাপাতার কারুকার্য খোদাই করা নকশা অঙ্কিত। তবে মসজিদের চারটি মিনারের তিনটিই ভেঙে পড়েছে।

মূল মসজিদে দুটি জানালাসহ তিনটি দরজার দুটিই অকেজো হয়ে আছে। মসজিদটি নির্মাণে কোনো রঙের ব্যবহার করা হয়নি। প্রাচীন নিদর্শনের এ মসজিদটি পুনঃসংস্কার করে ঐতিহ্য রক্ষা জরুরি বলে মনে করছে এলাকাবাসী। জেলা ও জেলার বাইরের অনেক দর্শনার্থী আসে মসজিদটি দেখার জন্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা