প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪ ১৫:০০ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৪ ১৫:৪৪ পিএম
হজরত সালিম ইবনে আবদুল্লাহ (রা.) সূত্রে বর্ণিত, ইবনে ওমর (রা.) বলেছেন, আমি আমার স্ত্রীকে তালাক দিলাম, তখন সে ঋতুমতী ছিল। ওমর (রা.) তা নবী করিম (সা.)-এর কাছে উল্লেখ করলেন। ফলে রাসুলুল্লাহ (সা.) রাগান্বিত হলেন। পরে বললেন, তাকে আদেশ করো সে যেন তাকে রাজ’আত করে নেয়, যে পর্যন্ত না যে হায়েজ অবস্থায় তাকে তালাক দিয়েছে সেটি ব্যতীত আর একটি হায়েজ হয়। তখন তাকে তালাক দেওয়া তার মনঃপূত হলে যেন তার হায়েজ থেকে পবিত্র হওয়া অবস্থায় তার সঙ্গে সহবাস করার আগে তাকে তালাক দেয়।
তিনি আরও বললেন, এটিই হলো ইদ্দতের (সময় নির্ণয়ের) জন্য তালাক প্রদান যেমন আল্লাহ হুকুম করেছেন। (সালিম বলেন) আবদুল্লাহ (রা.) তাকে এক তালাক দিয়েছিলেন। সেটি তার তালাক গণনা করা হলো (অর্থাৎ এক তালাক ধরা হলো) এবং রাসুলুল্লাহ (সা.)-এর নির্দেশ অনুসারে আবদুল্লাহ (রা.) তাকে (স্ত্রীকে) রাজ’আত করে নিয়েছিলেন।
সহিহ মুসলিম : ৩৫৩০