× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃষ্টিবিলাস

নকুল শর্ম্মা

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ২০:৩০ পিএম

বৃষ্টিবিলাস

প্রিয়ার ঘন কালো কুন্তল

মেঘের পাহাড় বাতাসের লুকোচুরি খেলা,

উল্লাসে মাতে বৃষ্টির নূপুর।

অভিসারিকা শৃঙ্গারে ব্যাকুল কদম কেয়ায়

নীলবসনে নীলাম্বরীর বৃষ্টির বন্দনা,

আনমনে গেয়ে চলে প্রেমপদাবলি।


আনন্দ স্রোতে অধর কাঁপানো বর্ষণ রাগিণী 

আলিঙ্গনের সমারোহে বৃষ্টির বিলাস,

মনের ময়ূর সাজে বাসর রচনায়।

মেঘকন্যার স্মিত হাসিতে হৃদয় পদ্মবনে

মধুকরের বিচরণ,

মনের মন্দাকিনী উপচে চলে ভালোবাসার স্রোতে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা