× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জলবায়ু ন্যায্যতার দাবিতে অদম্যদের সাইকেল র‌্যালি

মো. অহিদুর রহমান

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ১৯:১৯ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৩ ১৯:২০ পিএম

জলবায়ু ন্যায্যতার দাবিতে অদম্য বাংলাদেশ নেত্রকোণা ইউনিট ও বারসিকের যৌথ উদ্যোগে সাইকেল র‌্যালি

জলবায়ু ন্যায্যতার দাবিতে অদম্য বাংলাদেশ নেত্রকোণা ইউনিট ও বারসিকের যৌথ উদ্যোগে সাইকেল র‌্যালি

প্রকৃতিতে বাড়ছে কার্বনের পরিমাণ। দূষিত হচ্ছে পরিবেশ, গরম হচ্ছে পৃথিবী। সৃষ্টি হচ্ছে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিসহ জনজীবন।

এ অবস্থায় জলবায়ু ন্যায্যতার দাবিতে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে অদম্য বাংলাদেশ নেত্রকোণা ইউনিট ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের যৌথ উদ্যোগে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ১১টায় নেত্রকোণা জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে মগড়া নদীর উৎসস্থল ত্রিমোহনীতে শেষ হয়।

র‌্যালি উদ্বোধন করেন জেলার প্রবীণ সাংবাদিক ও ছড়াকার শ্যামলেন্দু পাল। এ সময় আরও উপস্থিত ছিলেন লেখক আকন্দ সোহরাব উদ্দিন, শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক নাজমুল কবীর সরকার। এ সময় অদম্যরা নেত্রকোণা অঞ্চলের শতবর্ষী গাছ, জলাভূমি, পরিবেশের সুরক্ষা, নিরাপদ খাদ্য, প্লাস্টিক ও কার্বন দূষণ রোধের আহ্বান জানিয়ে বিভিন্ন স্থানে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা করেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা