× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন

মোহাম্মদ আল মুকিত

প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১২:০০ পিএম

কমিটি গঠন শেষে ফটোসেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অদম্যরা

কমিটি গঠন শেষে ফটোসেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অদম্যরা

অদম্য বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ২ জুন বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শোয়াইব আহমেদ। তিনি বলেন, সমাজের সব ধরনের মানবিক কাজে অংশগ্রহণ করবে অদম্যরা। পাশাপাশি তরুণদের সাহিত্য ও জ্ঞানমূলক চর্চার প্রাণকেন্দ্র হবে অদম্য বাংলাদেশ। 

সভা শেষে মোহাম্মদ আল মুকিতকে আহ্বায়ক ও নেওয়াজ শরীফ আরমানকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন তোফায়েল আহমেদ ও সাবরিনা রিমি। কমিটির অন্য সদস্যরা হলেন- আবু সাঈদ আশীষ, ঈদুল ফয়সাল, আবরার হোসাইন, রকিবুল ইসলাম রাসেল, আমিরুল করিম, মনিরুল হাসান সাঈদ ও মোহাম্মদ আলী। 

আহ্বায়ক মোহাম্মদ আল মুকিত বলেন, নেতৃত্বের বিকাশ, মানবিক মূল্যবোধ, ভ্রাতৃত্ববোধ তৈরি ও দক্ষ মানুষ গড়ে তুলতে ভূমিকা রাখবে অদম্য বাংলাদেশ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা