× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কমিটি গঠন

রওনক জাহান লাবণ্য ও হজরত আলী তাসরিফ

প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১১:৩৭ এএম

অতিথিদের সঙ্গে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কমিটির ফটোসেশন

অতিথিদের সঙ্গে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কমিটির ফটোসেশন

অদম্য বাংলাদেশ ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিট কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ৬ জুন মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আহ্বায়ক বাদল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড. প্রফেসর প্রিয়ব্রত পাল।

বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মো. আরজ আলী, প্রফেসর ড. বিজয় ভূষণ দাশ, ডেপুটি রেজিস্ট্রার চৌধুরী খায়রুল হাসান, প্রফেসর বদরুল হুদা সোহেল, জাহাঙ্গীর আলম, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মধ্যাঞ্চলীয় ব্যুরোপ্রধান সাইফুল হক মোল্লা দুলু, সদস্য সচিব আসলামুল হক আসলাম প্রমুখ। 

আলোচনা সভায় অদম্য বাংলাদেশ-এর লক্ষ্য ও উদ্দেশ্য এবং শিক্ষার্থীদের কেন সংগঠন করা উচিত সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন জাহাঙ্গীর আলম জাহান। তিনি বলেন, পরীক্ষা শেষে ভালো ফলই শেষ কথা নয়। শিক্ষার্থীদের অবশ্যই ভালো মানুষ হতে হবে। যার জন্য মানবিক মূল্যবোধ, সততা, নৈতিকতা, বিজ্ঞানমনস্কতা, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা এবং দেশের প্রতি শর্তহীন ভালোবাসা থাকতে হবে। তরুণ প্রজন্মের মধ্যে এই চেতনা ও আদর্শবোধ সঞ্চারিত করার জন্য নিরলস কাজ করছে অদম্য বাংলাদেশ। 

প্রধান অতিথির বক্তব্যে ড. প্রিয়ব্রত পাল বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও অনেক কিছু শেখার আছে। শিক্ষার্থীরা সংগঠনে যুক্ত হয়ে জীবন ও জগতের অনেক অজানা বিষয় সম্পর্কে জানতে পারবে। সেই ধরনের সৃজনশীল কাজগুলো করছে অদম্য বাংলদেশ। 

সভাপতির বক্তব্যে বাদল রহমান বলেন, প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষে বেশিরভাগ শিক্ষার্থীই চাকরির জন্য ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু নিজেকে সঠিকভাবে প্রস্তুত না করার জন্য কাঙ্ক্ষিত সাফল্য মেলে না। সাংগঠনিক দক্ষতার মাধ্যমে সব কাজের জন্য নিজেদের গড়ে তুলতে বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকে অদম্য বাংলাদেশ। 

আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে ৩০ সদস্যবিশিষ্ট অদম্য বাংলাদেশ ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিট কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি রওনক জাহান , সহ-সভাপতি হামিদুম মাজিদ, সাধারণ সম্পাদক হযরত আলী তাসরিফ, সহ-সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক উম্মে ফারাহ, অর্থ-সম্পাদক শাতিল আহমেদ, দপ্তর সম্পাদক আশরাফুল আলম, সাহিত্য সম্পাদক ইসাবা ফারহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ্, সাংস্কৃতিক সম্পাদক ইখতিয়ার আজম, নারীবিষয়ক সম্পাদক খন্দকার আনোয়ারা সুলতানা, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, সমাজকল্যাণ সম্পাদক সৈয়দা নিগার সুলতানা, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইসরাত জাহান, পাঠচক্র সম্পাদক মো. সজল। কার্যকরী সদস্য সাবিনা খান, তারিন আহমেদ, ইফতেখার হোসেন, জুঁই নন্দী, ফজলুল কবীর, নিধি, সৈয়দ রাফিদুল, নুসরাত জাহার হাসি, শারমিনা আক্তার লিমা, নাইমুর রহমান, শাওন, স্মৃতি সাহা, অনন্য রহমান, মাহফুজা খানম তৃষা, শিফা বাহার, শরীফুল হাসান, মেহেজারিন আলী মৃদেলা, সাফায়াত উল্লাহ, তানিয়া আক্তার স্মৃতি, জয়া মজুমদার, তারেক এনাম। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা