× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজে কমিটি গঠন

অনিন্দিতা দেবনাথ ও তাসনিয়া আক্তার তিন্নি

প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১১:২৭ এএম

কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজে গঠিত হয়েছে পূর্ণাঙ্গ কমিটি

কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজে গঠিত হয়েছে পূর্ণাঙ্গ কমিটি

অদম্য বাংলাদেশ কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ইউনিট কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ১ জুন কলেজ মিলনায়তন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আহ্বায়ক বাদল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ফজলুল হক সাগর, ইংরেজি বিভাগের প্রধান বদরুল হুদা সোহেল, সহকারী অধ্যাপক আজিজ আহমেদ হুমায়ূন, প্রভাষক মোবারক হোসেন ও শাকিল সরকার। এ ছাড়াও উপস্থিত ছিলেন ছড়াকার ও গবেষক জাহাঙ্গীর আলম জাহান, সদস্য সচিব আসলামুল হক আসলামসহ অন্য অদম্যরা। 

সভার শুরুতে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন প্রতিদিনের বাংলাদেশের মধ্যাঞ্চলীয় প্রতিবেদক সাইফুল হক মোল্লা দুলু। তিনি বলেন, সামাজিক ও মানবিক কাজের প্রাণকেন্দ্র হবে অদম্য বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা রাখবে অদম্যরা। 

জাহাঙ্গীর আলম জাহান বলেন, শিক্ষাজীবনে পুঁথিগত পাঠ গ্রহণই শেষ কথা নয়। নিজের মনন-মেধা-প্রজ্ঞা-বিচক্ষণতাকে পরিশীলিত করার মধ্য দিয়ে নৈতিকতাসম্পন্ন মানবিক মূল্যবোধ গড়ে তোলাই একজন শিক্ষার্থীর মূল লক্ষ্য হওয়া উচিত। সেই বিষয়গুলো অন্তরে সঞ্চারিত করতে পারে একটি সংগঠন। ইতিহাস ও ঐতিহ্য সমুন্নত রেখে মুক্তিযুদ্ধের চেতনায় জাতি গড়ে তোলাই অদম্য বাংলাদেশের মূল উদ্দেশ্য। 

প্রফেসর ফজলুল হক সাগর বলেন, অদম্যরা সমাজকে আলোকিত করার ব্রত নিয়ে কাজ করছেন। এ কাজে তরুণ সমাজ যুক্ত হয়ে নিজেদের প্রতিভা ও কর্মদক্ষতার প্রতিফলন ঘটাতে পারবে। তাদের হাত ধরেই গড়ে উঠবে সোনার বাংলাদেশ। 

সভাপতির বক্তব্যে বাদল রহমান বলেন, সরকার স্মার্ট বাংলাদেশ গঠনের রূপকল্প ঘোষণা করেছেন। অদম্য বাংলাদেশ সাংগঠনিক কর্মতৎপরতার মধ্য দিয়ে স্মার্ট প্রজন্ম গড়ে তুলবে। বর্তমান তারুণ্য আগামী দিনের সেই স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠুক- সেই প্রত্যাশা থাকবে। 

প্রধান অতিথি প্রফেসর মো. হাবিবুর রহমান বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে নতুন কিছু শেখার জন্য শিক্ষার্থীদের আগ্রহী হতে হবে। প্রযুক্তিনির্ভর ও বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে কাজ করবে অদম্য বাংলাদেশ।  

সভা শেষে অনিন্দিতা দেবনাথকে সভাপতি, তাসনিয়া আক্তার তিন্নিকে সাধারণ সম্পাদক ও রাইসা সুলতানা নিয়নকে সাংগঠনিক সম্পাদক করে ৩০ সদস্যের অদম্য বাংলাদেশ কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি লোরা চৌধুরী ও রাখি, যুগ্ম সাধারণ সম্পাদক পল্লবী রানী দাস ও রুবাইয়া তামিম, অর্থ সম্পাদক স্বর্ণা আক্তার, দপ্তর সম্পাদক ইসরাত জাহান, সাহিত্য সম্পাদক জেরিন আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক লিজা বেগম, সাংস্কৃতিক সম্পাদক অন্দিকা পাল, ক্রীড়া সম্পাদক নাফিজা মনির, সমাজকল্যাণ সম্পাদক তাহমিনা সুলতানা মারিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জান্নাতুল অপি, পরিবেশ সম্পাদক মরিয়ম আক্তার মিমি, পাঠচক্র সম্পাদক স্বর্ণা আক্তার, সহ-সম্পাদক হাওয়া আক্তার; নির্বাহী সদস্য পান্না আক্তার, খাদিজা আক্তার, মৌমিতা বিশ্বাস, সাবরিনা আক্তার শ্যামা, তমা আক্তার, স্মরণিকা আক্তার, ইন্না আক্তার, স্বর্ণা আক্তার, মেহবুবা নুসরাত, নুসরাত জাহান মিম প্রমুখ। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা