× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাহিত্য আড্ডায় চবি অদম্যরা

আল আজমাঈন সাবাব

প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১১:১৩ এএম

বাতিঘরে সাহিত্য আড্ডায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অদম্যরা

বাতিঘরে সাহিত্য আড্ডায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অদম্যরা

অদম্য বাংলাদেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটের আয়োজনে ৮ জুন শহরের বাতিঘরে অনুষ্ঠিত হয়েছে এক সাহিত্য আড্ডা। ‘এক মায়াবী বিকেল’ শীর্ষক আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাচিক শিল্পী অধ্যাপক ড. পার্থ প্রতিম পান, বাচিক শিল্পী সুবীর ভট্টাচার্য ও সংগীতশিল্পী জয়তী ভট্টাচার্য।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব নন্দী, আহ্বায়ক পল্লী মজুমদার, সদস্য সচিব আল আজমাঈন সাবাব, অদম্য এমাদুল হাসান, মোহাম্মদ মাসুদ, আনিয়া তাসকিন, রায়া, তাহমিদ, পান্থ, আরেফিন মাহমুদ, সামিউল করিম, পিয়াস, হাবিবা নিঝুম, জয় প্রকাশ মণ্ডল প্রমুখ। ঊর্মি নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে কবিতা ও গানের যুগলবন্দি করেন সুবীর ভট্টাচার্য ও জয়তী ভট্টাচার্য। স্বরচিত কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী ড. পার্থ প্রতিম পান। 

সুবীর ভট্টাচার্য বলেন, হাওয়া ও পাখির গান যেমন ভাগ করা যায় না, তেমনি বাংলা ভাষা যাদের একসূত্রে বেঁধে রেখেছে- তাদেরও ভাগ করা যায় না। প্রতি ৩০ কিলোমিটার পরপর ভাষার আদল হয়তো বদলে যায়, আঞ্চলিকতা যুক্ত হয়। কিন্তু সবকিছুর মূল এক জায়গায়, তা হলো বাংলা। যারা বাংলাকে ভালোবেসে কবিতা ও বাংলা গান শোনেÑ তাদের সবাইকে নিয়েই তৈরি হয়েছে অপার বাংলা। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা