× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটুয়াখালীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আতিকুজ্জামান দিপু

প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১০:৫৬ এএম

বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথিদের সঙ্গে পটুয়াখালীর অদম্যরা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথিদের সঙ্গে পটুয়াখালীর অদম্যরা

অদম্য বাংলাদেশ পটুয়াখালী ইউনিটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে ৫ মে সকাল ১১টায় সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে আম, জাম, কাঁঠাল, আমলকী, হরীতকী, মাল্টাসহ বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষ রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো. মোদাচ্ছির বিল্লাহ। তিনি বলেন, এ ধরনের সময়োপযোগী কর্মসূচি গ্রহণ করার জন্য অদম্য বাংলাদেশকে ধন্যবাদ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী গড়তে সবাইকে বৃক্ষ রোপণে উৎসাহিত করতে হবে। এমন মানবিক কাজে অদম্যরা ভূমিকা পালন করবে। 

বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ আবদুল মালেক, প্রতিদিন বাংলাদেশ-এর আঞ্চলিক প্রতিবেদক কাজল বরন দাশ, পটুয়াখালী প্রতিবেদক মশিউর রহমান টিপু। এ সময় আরও উপস্থিত ছিলেন সদস্যসচিব আতিকুজ্জামান দিপু, অদম্য অনিম, অনুপম, পংকজ কর্মকারসহ কলেজের অন্য শিক্ষার্থীরা। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা