× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহ

সবুজ বাঁচাই সবুজে বাঁচি

উৎসব সিং সাগর

প্রকাশ : ০৭ জুন ২০২৩ ১৭:৩৫ পিএম

সবুজ বাঁচাই সবুজে বাঁচি

৫ জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। এ দিন সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে অদম্য বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ ইউনিটের উদ্যোগে নগরীর ফ্লোরেন্স কলেজ প্রাঙ্গণে ১টি নিম এবং ১টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করে এ কর্মসূচি পালন করা হয়।

এ ছাড়াও শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ফল ও ঔষধি গাছ তুলে দিয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করেন ময়মনসিংহ ইউনিটের অদম্যরা। এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক মো. বেলাল হোসাইন, আ. হালিম, মাজেদুল ইসলাম, মোশারফ হোসেন, মো. রোকনুজ্জামান, উৎসব সিং সাগর ও অন্য অদম্যরা। 

প্রভাষক রোকনুজ্জামান বলেন, বর্তমান সময়ে দেশে বেড়ে চলেছে দাবদাহ। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এর মূল কারণ আমরা প্রতিনিয়ত অসংখ্য গাছ কেটে ফেলছি। তাই নিজেদের জীবনের প্রয়োজনিই বেশি করে গাছ লাগাতে হবে। আসুন সবাই মিলে স্বদেশকে সবুজ ও নিরাপদ করে তুলি। আমাদের এই ছোট্ট প্রয়াসেই প্রিয় মাতৃভূমি সজীবতা ফিরে পাবে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা