কবি নজরুল বিশ্ববিদ্যালয়
তন্ময় রহমান
প্রকাশ : ০৭ জুন ২০২৩ ১৭:০৭ পিএম
বৃক্ষ নেই প্রাণের অস্তিত্ব নেই। বায়ুমণ্ডল থেকে বিষাক্ত কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে বৃক্ষ। মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি নয়নাভিরাম সৌন্দর্যে আমাদের আচ্ছন্ন করে রাখে বৃক্ষরাজি। আবহাওয়া ও জলবায়ু নিয়ন্ত্রণে বৃক্ষের অবদান সব থেকে বেশি। তাই পৃথিবীকে বাসযোগ্য রাখতে বেশি করে বৃক্ষরোপণ করতে হবে।
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অদম্য বাংলাদেশ কবি নজরুল বিশ্ববিদ্যালয় ইউনিটের উদ্যোগে বঙ্গবন্ধু হল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক তারিফুল ইসলাম, আহ্বায়ক মো. তন্ময় রহমান রত্ন, সদস্য সচিব জান্নাতুল ফেরদৌসী যূথী, অদম্য নীরব হাসান রুবেল, হাবিবউল্লাহ, স্নেহা ঘোষ, আনিসুর রহমান খান, নাইম হাসান, মোমেন আহমেদসহ অন্য অদম্যরা।
সহকারী অধ্যাপক তারিফুল ইসলাম বলেন, বৃক্ষ বেঁচে থাকলে পৃথিবীতে আমরা বেঁচে থাকব। জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখতে আমাদের বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। এ কাজে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। আমি আশা করছি একটি সুন্দর জীবনের জন্য আমরা সবাই বৃক্ষদরদি হব।
আহ্বায়ক তন্ময় রহমান বলেন, পরিবেশকে বাসযোগ্য রাখতে বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। একটি গাছ কাটলে দুটি গাছ রোপণে সবাইকে উৎসাহিত করতে হবে।