× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিতুমীর কলেজে আলোচনা সভা

মুহিতুল ইসলাম মুন্না

প্রকাশ : ১৭ মে ২০২৩ ১৩:২১ পিএম

সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে তিতুমীর কলেজ অদম্যদের সভা

সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে তিতুমীর কলেজ অদম্যদের সভা

সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ৮ মে সোমবার দুপুর ১২টায় শহীদ বরকত মিলনায়তনে সরকারি তিতুমীর কলেজ ইউনিটের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আহ্বায়ক শাহিনা আক্তার নদীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির অন্য সদস্যরা। 

আলোচনা সভায় সদস্য সচিব সাজেদুল ইসলাম বলেন, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে এবং পূর্ণাঙ্গ কমিটির কার্যনির্বাহী সদস্য করার জন্য আমাদের নিজ জায়গা থেকে কাজ করতে হবে। শিগগিরই তিতুমীর কলেজ ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে। তিনি আরও বলেন, অদম্য তরুণরা ভালো কাজে এগিয়ে আসবে। মেধা বিকাশের সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে লেখালেখির প্রতি আগ্রহ বাড়িয়ে তুলবে অদম্য বাংলাদেশ। 

সভাপতির বক্তব্যে শাহিনা নদী বলেন, সরকারি তিতুমীর কলেজ ইউনিটের কার্যক্রম গতিশীল করতে আরও সচেতন হতে হবে। নতুন সদস্য সংগ্রহ ও নিয়মিত সভা আয়োজন করে কর্মপরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করতে হবে। নতুনদের লেখালেখি করার অনুপ্রেরণা দিতে হবে। সামাজিক উন্নয়নমূলক নানা ধরনের কাজে সবার অংশগ্রহণ একান্ত কাম্য। আলোচনা সভা শেষে কমিটির সবার মতামতের ভিত্তিতে মাসিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা