সাকের আহমদ
প্রকাশ : ১০ মে ২০২৩ ১১:৪০ এএম
কমিটি গঠনের পর বিয়ানীবাজার ইউনিটের ফটোসেশন
মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সমাজ গঠনের প্রত্যয় নিয়ে অদম্য বাংলাদেশ-এর বিয়ানীবাজার ইউনিট গঠন করা হয়েছে। ৫ মে শুক্রবার উপজেলা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে সাংস্কৃতিককর্মী আতিকুল ইসলাম রুকনের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অদম্য বাংলাদেশ-এর লক্ষ ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন প্রতিদিনের বাংলাদেশের বিয়ানীবাজার প্রতিবেদক আবদুল ওয়াদুদ।
সভা শেষে সর্বসম্মতিক্রমে তন্ময় পাল চৌধুরীকে আহ্বায়ক ও সাকের আহমদকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। যুগ্ম আহ্বায়ক করা হয় অসিত চন্দ্র দে ও রিপা কর-কে। কমিটির অন্য সদস্যরা হলেনÑ আবিদ হোসেন জাবেদ, রিপন আহমেদ, জয়া রাণী কর জুই, স্বর্ণালি কর ঋতু, সত্যজিৎ কর, সৃজন কর ও নিশান্ত কর।
আহ্বায়ক তন্নয় পাল বলেন, অদম্য বাংলাদেশ-এর সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। আশা করছি নানা ধরনের সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে দেশের উন্নয়নে তথা সাধারণ মানুষের পাশে থাকতে পারব।
সদস্য সচিব সাকের আহমদ বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে সচেষ্ট থাকব। নতুন ও ব্যতিক্রমী কাজের মাধ্যমে সমাজের মানুষের জন্য সেবা করে যাব। এ কাজে সবার সহযোগিতা কামনা করছি।