ইব্রাহিম হোসাইন
প্রকাশ : ১০ মে ২০২৩ ১১:৩৬ এএম
আপডেট : ১০ মে ২০২৩ ১১:৩৬ এএম
আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় ফরিদপুর জেলা ইউনিট
অদম্য বাংলাদেশের ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ইব্রাহিম হোসাইনকে আহ্বায়ক ও মো. শওকত ওসমানকে সদস্যসচিব করে ১১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সুফিয়া ইয়াসমিস ও নুরুল হাবিবকে। কমিটির অন্য সদস্যরা হলেন- হায়দার আলী, হারুন-অর রশিদ, রফিক উদ্দিন আহমেদ দিপু, আবদুর রাজ্জাক ফকির, খালিদা খাতুন রিনা, সুমাইয়া আক্তার, রাইয়ান ইসমাইল প্রমুখ।
আলোচনা সভার শুরুতে অদম্য বাংলাদেশের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য দেন প্রতিদিনের বাংলাদেশ-এর ফরিদপুর প্রতিবেদক সাজ্জাদ হোসেন রনি। তিনি বলেন, জেলার বিভিন্ন ভালো কাজে অদম্য বাংলাদেশ যুক্ত থাকবে। দেশের যেকোনো দুর্যোগকালীন মুহূর্তে অদম্য তরুণরা মানুষের পাশে থেকে কাজ করবে। তাদের হাত ধরে নির্মাণ করা হবে আগামীর সোনার বাংলাদেশ।
আহ্বায়ক ইব্রাহিম হোসাইন বলেন, একটি চারা গাছ যেমন বড় হয়ে প্রকৃতিতে অবদান রাখে, তেমনি আমরা একত্রিত হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা রাখব। নিজ নিজ জায়গা থেকে সবার দায়িত্ব পালন করতে হবে।
সদস্য হারুন অর-রশিদ বলেন, কর্মের মাধ্যমে মানুষ বেঁচে থাকে। অদম্য বাংলাদেশ সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে থাকবে।