মেহবুবা মৌলি সূচনা
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩ ১৩:০৩ পিএম
মতবিনিময় সভা ও ইফতার অনুষ্ঠানে গাজীপুরের অদম্যরা
মানবিকতা, সাম্য-সমতা, প্রশিক্ষণ-দক্ষতা ও সৃজনশীলতা চার মূলনীতিকে সামনে রেখে সমাজের প্রতিটি ভালো কাজে অংশগ্রহণের দৃঢ় প্রত্যয় নিয়ে অদম্য বাংলাদেশের গাজীপুর ইউনিট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ১৭ এপ্রিল সোমবার বিকেলে গাজীপুর প্রেস ক্লাব সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কমিটি গঠন শেষে উপস্থিত সবাই ইফতার আয়োজনে অংশগ্রহণ করেন।
সভা শেষে সর্বসম্মতিক্রমে মেহবুবা মৌলি সূচনাকে আহ্বায়ক ও মাধব চন্দ্র মণ্ডলকে সদস্যসচিব করে ১১ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। যুগ্ম আহ্বায়ক করা হয় বিপ্লব সিকদার ও অলিউল ইসলামকে। অন্য সদস্যরা হলেন ইশতিয়াক উদ্দিন হিমেল, সুমাইয়া মীম, শাহিন আহমেদ, হৃদয় হাসান, সামাইরা নূর, ফাহিম আহমেদ ও সজল আহমেদ।
স্বাগত বক্তব্যে প্রতিদিনের বাংলাদেশ-এর গাজীপুর প্রতিবেদক রেজাউল করিম বলেন, মানবিকতা, সাম্য-সমতা, প্রশিক্ষণ-দক্ষতা ও সৃজনশীলতা চার মূলনীতিকে ধারণ করে অদম্য বাংলাদেশ গাজীপুর ইউনিট যাত্রা শুরু করেছে। আশা করছি, অদম্যরা নানামুখী সামাজিক ও মানবিক কাজে যুক্ত থাকবেন। সমাজের যেকোনো ক্রান্তিলগ্নে অগ্রণী ভূমিকা রাখবেন।
সদস্যসচিব মাধব চন্দ্র মণ্ডল বলেন, সাংবাদিকদের অধিকার ও সামাজিক সুরক্ষা রক্ষায় যত্নশীল হতে হবে। অন্যান্য সামাজিক সংগঠনের মতো গতানুগতিক কাজ না করে কাজের ভিন্নতা এনে কাজ করতে হবে।
সভা শেষে আহ্বায়ক মেহবুবা মৌলি বিভিন্ন দিকনির্দেশনামূলক বিষয়ে আলোকপাত করেন। ঈদ-পরবর্তী সময় নানা কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।